ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ
ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ইজারার বাইরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। একই সঙ্গে ধানমন্ডি ৩ নম্বর ব্রিজসংলগ্ন একটি পাবলিক টয়লেটের নারীদের প্রবেশপথ দখল করে রাখা অবৈধ দোকান ভেঙে পথটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খানের নেতৃত্বে ধানমন্ডির রবীন্দ্র সরোবরের ৭ নম্বর সেক্টরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে ইজারাবহির্ভূতভাবে স্থাপিত সব অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। পরে ধানমন্ডি ৩ নম্বর ব্রিজসংলগ্ন সেক্টর-২ এলাকার একটি পাবলিক টয়লেটের নারীদের প্রবেশপথ অবরুদ্ধ করে রাখা অবৈধ দোকানটি সম্পূর্ণ ভেঙে ফেলে চলাচলের পথ পরিষ্কার করা হয়।
ডিএসসিসি জানিয়েছে, জনস্বার্থে সরকারি সম্পত্তি দখলমুক্ত রাখা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
ভিওডি বাংলা/আর









মন্তব্য