• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
‘ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অপপ্রচারের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছে আর্জেন্টিনা জিয়াউর রহমানের সমাধিতে এনটিআরসিএ নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীদের শ্রদ্ধা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিজিএমইএর প্রতিনিধিদলের দল থেকে বহিষ্কার হলে এমপি পদও শূন্য হতে পারে: নির্বাচন কমিশনার সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৮ বার আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ: মির্জা ফখরুল মেট্রোরেলের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ, কর্মচারীর বিরুদ্ধে মামলা

মেট্রোরেলের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ, কর্মচারীর বিরুদ্ধে মামলা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২২ জুলাই ২০২৬, ০৭:০৫ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

মেট্রোরেল ডিপোর সংরক্ষিত এলাকায় অনুমতি ছাড়াই ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এমআরটি লাইন-৫ (নর্দার্ন রুট) প্রকল্পে কর্মরত এক আউটসোর্সিং কর্মচারীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বুধবার (২২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমটিসিএল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর পরিবেশবান্ধব ও আধুনিক গণপরিবহন মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমটিসিএল কঠোর অবস্থান নিয়েছে। এরই অংশ হিসেবে কেপিআইভুক্ত (কি পয়েন্ট ইনস্টলেশন) মেট্রোরেল ডিপোর সংরক্ষিত এলাকায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া স্থিরচিত্র ও ভিডিও ধারণ, গোপনীয়তা ভঙ্গ এবং সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএমটিসিএল জানায়, বুধবার (২২ জুলাই) ওই কর্মচারীকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে তুরাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ভাসানটেকে কাওসার হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি স্ত্রীর
ছবি: সংগৃহীত
চাকরির দাবিতে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে মানববন্ধন
ফাইল ছবি
জ্বালানি তেলের সংকট নেই, আগস্টেও সরবরাহ স্বাভাবিক থাকবে: মন্ত্রণালয়