• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শাজাহানপুরে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

বগুড়া প্রতিনিধি    ১২ এপ্রিল ২০২৬, ১২:২৬ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

বগুড়ার শাজাহানপুর উপজেলা এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো যাত্রী হতাহত হননি।

রোববার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার সি ব্লক এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাস চলন্ত অবস্থায় হঠাৎ আগুনে পুড়ে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গেই চালক বাসটি থামালে যাত্রীরা দ্রুত নেমে পড়েন, ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর শাজাহানপুর ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

শাজাহানপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটির ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এদিকে বাংলাদেশ পুলিশ-এর শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাররা বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটির একটি অংশ আগুনে পুড়ে গেছে।

বাসটিতে কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।

ভিওডি বাংলা/আ.স.ম. জাকারিয়া/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন বিলকিস ইসলাম
নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন বিলকিস ইসলাম
সাইলেন্ট হ্যান্ডসের উদ্যোগে নতুন ঘর পেলেন প্রতিবন্ধী জমেলা
সাইলেন্ট হ্যান্ডসের উদ্যোগে নতুন ঘর পেলেন প্রতিবন্ধী জমেলা
সাঙ্গু নদীতে ফুল নিবেদনের মধ্যদিয়ে শুরু বিজু-বিষু উৎসব
সাঙ্গু নদীতে ফুল নিবেদনের মধ্যদিয়ে শুরু বিজু-বিষু উৎসব