নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন বিলকিস ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ কর তার পরের দিন জমাও দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করে-শনিবার (১১ মার্চ) দুপুর ফরম জমা দিয়েছেন তিনি।
এ বিষয়ে সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আমি । নীলফামারী-৪ আসন থেকে আমি ফরম নিয়ে, জমা দিয়েছি।
আমি আশাবাদী, চূড়ান্তভাবে মনোনীত হবো।’
জানা গেছে, বিলকিস ইসলামের বাড়ী নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায়।
তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে গতকাল শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১ টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। প্রার্থীরা ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন।
ভিওডি বাংলা/মো. মাইনুল হক/জা







