• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাবিবুর রশিদ হাবিব

শিশুদের জন্য আমরা একটি সুস্থ ও নিরাপদ দেশ চাই

নিজস্ব প্রতিবেদক    ১২ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পি.এম.
ছবি : সংগৃহীত

শিশুদের জন্য আমরা একটি সুস্থ এবং নিরাপদ বাংলাদেশ চাই বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব৷ 

রবিবার (১২ এপ্রিল) সকালে নগর ভবনের অডিটোরিয়ামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে দেশে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে, যা আমাদের জন্য উদ্বেগজনক পরিস্থিতি। বিশেষ করে, আমাদের শিশুদের জন্য এটি মারাত্মক ঝুকিপূর্ণ। এর জন্য প্রতিরোধ প্রয়োজন, আর প্রতিরোধের কার্যকর উপায় হলো সময় মতো টিকাদান। আমাদের সরকার এই (হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন) কর্মসূচিকে গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছেন। 

অভিভাবকদের উদ্দেশ্যে হাবিবুর রশিদ হাবিব  বলেন, আপনাদের উচিত শিশুদেরকে এনে টিকা দেওয়া। তাহলে আমরা আমাদের শিশুদেরকে মুক্ত করতে পারবো। শিশুদের জন্য আমরা একটি সুস্থ এবং নিরাপদ বাংলাদেশ চাই। 

তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে বিশেষ করে আমাদের শিশুরা নিরাপদে থাকবে এবং তাদের ভবিষ্যত সুনিশ্চিত হবে। 

অনুষ্ঠানে এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, হাম যেহেতু সংক্রামক রোগ, সেক্ষেত্রে আমরা দেশের বিভাগ, জেলা-উপজেলা সকল পর্যায়ের হাসপাতালে আইসোলেশনকে গুরুত্ব দিচ্ছি। টিকাদান কর্মসূচি সকলের সম্মিলিত প্রচেষ্টায় কাজ করলে ভালো হবে।

উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ এমানুয়েল আব্রিউক্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ আহমেদ জামশেদ মোহাম্মদসহ 
আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাধারণ মানুষের মধ্যে হাম নিয়ে উদ্বেগ, সরকারের দ্রুত পদক্ষেপ
ডা. মো. রফিকূল ইসলাম: সাধারণ মানুষের মধ্যে হাম নিয়ে উদ্বেগ, সরকারের দ্রুত পদক্ষেপ
সশস্ত্র বাহিনী কোন দলের সম্পত্তি নয় : প্রধানমন্ত্রী
সশস্ত্র বাহিনী কোন দলের সম্পত্তি নয় : প্রধানমন্ত্রী
প্রতিটি শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হবে : স্বাস্থ্যমন্ত্রী
প্রতিটি শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হবে : স্বাস্থ্যমন্ত্রী