• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

দুর্নীতি বন্ধ করা গেলে অর্থ কোনো সমস্যা হবে না:  আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ১২ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পি.এম.
খিলগাঁও তালতলা কবরস্থানসংলগ্ন ঝিলে কচুরিপানা পরিষ্কার ও ডেঙ্গু মশা নিধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন আবদুস সালাম: ছবি-ভিওডি বাংলা

উন্নয়ন কাজের প্রধান বাধা অর্থসংকট হলেও দুর্নীতি বন্ধ করা গেলে অর্থ কোনো সমস্যা  হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রসাশক মো আবদুস সালাম।  

তিনি খেলার মাঠ, রাস্তা ও অন্যান্য অবকাঠামোগত সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে এলাকাবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান।

রোববার (১২ এপ্রিল) খিলগাঁও তালতলা কবরস্থানসংলগ্ন ঝিলে কচুরিপানা পরিষ্কার ও ডেঙ্গু মশা নিধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, শিশু-কিশোরদের খেলাধুলার জন্য মাঠ অত্যন্ত জরুরি। জায়গা উদ্ধার করা গেলে এখানে অবশ্যই একটি খেলার মাঠ করা হবে এবং এলাকার উন্নয়ন কার্যক্রমে মাননীয় প্রতিমন্ত্রীর মাধ্যমে প্রয়োজনীয় ডিও (ডেমি-অফিসিয়াল) চিঠি পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা সম্ভব হবে।

বর্তমান পরিস্থিতির জন্য পূর্ববর্তী সরকারকে দায়ী করে তিনি বলেন, যথাযথ দায়িত্ব পালন করা হলে আজকের এ সমস্যা সৃষ্টি হতো না। ঢাকা মহানগরকে বিভক্ত করার সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, জনগণ এমন বিভাজন চায়নি।

কবরস্থানের জায়গা সংকটের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ঢাকায় কবরস্থানের জন্য পর্যাপ্ত জায়গা নেই। সুযোগ থাকলে আমরা এই জায়গা বাড়ানোর চেষ্টা করব। পাশাপাশি এলাকাবাসীর জন্য একটি পার্ক নির্মাণের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।

রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, এলাকাবাসী তাঁদের নির্বাচিত প্রতিনিধি হাবিবুর রশিদ হাবিব-কে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন এবং তিনি এখন মন্ত্রিসভার দায়িত্বে আছেন। ভবিষ্যতে মেয়র নির্বাচনে সমর্থন কামনা করে তিনি বলেন, জনগণের আস্থা পেলে উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি চাঁদাবাজি ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। “এলাকাকে ভালো রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে,” বলেন তিনি।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে অনেকেই চাকরি ও ব্যবসা হারিয়েছেন। বর্তমানে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করা হবে। ব্যবসায়ীদের সহায়তা, ব্যাংক ঋণ সুবিধা এবং বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির আশ্বাস দেন তিনি। তবে এসব বাস্তবায়নে সময় লাগবে বলেও উল্লেখ করেন।

দ্রুত কাজ শেষ করে মসজিদ উদ্বোধন করা হবে এবং ওযুখানা ও বসার জায়গাসহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

খিলগাঁও থানা বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সভাপতি আলহাজ এম জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, খিলগাঁও থানা বিএনপির সভাপতি আলহাজ ইউনুস মৃধাসহ অন্যান্য নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী