• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

ভিওডি বাংলা ডেস্ক    ১২ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় দুই দশক পর নিজের শিকড়ে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে তার পৈতৃক ভিটায় আসাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

আগামী ২০ এপ্রিল সম্ভাব্য এই সফরকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। একই সঙ্গে প্রশাসনও প্রস্তুতি জোরদার করেছে।

রোববার (১২ এপ্রিল) জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সফরের পূর্ণাঙ্গ সূচি এখনো চূড়ান্ত হয়নি, তবে ওই দিন প্রধানমন্ত্রীর বগুড়া সফরের সম্ভাবনা রয়েছে।

বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, সফরকালে প্রধানমন্ত্রী বগুড়া জজকোর্টের একটি অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর তিনি গাবতলীর বাগবাড়ি গ্রামে গিয়ে নিজের পৈতৃক ভিটা পরিদর্শন করবেন।

এছাড়া সফরের অংশ হিসেবে তিনি তার পিতার নামে প্রতিষ্ঠিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন। একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন। পাশাপাশি পৈতৃক ভিটার পাশ দিয়ে প্রবাহিত একটি খাল খনন কাজেরও উদ্বোধন করার কথা রয়েছে।

এদিকে সফরকে সামনে রেখে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। গত শুক্রবার জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল বাগবাড়ি এলাকা ঘুরে দেখেছে এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেছে। এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আনন্দ বিরাজ করছে। তারা আশা করছেন, এই সফরের মাধ্যমে দীর্ঘদিনের অবহেলিত এলাকাটি উন্নয়নের নতুন সুযোগ পাবে।

স্থানীয়দের মতে, খাল খনন প্রকল্প বাস্তবায়িত হলে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে, যা কৃষিখাতে ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নেও সরকারের দৃষ্টি বাড়বে বলে প্রত্যাশা তাদের।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুক্তি পেয়েছেন শিরীন শারমিন চৌধুরী
মুক্তি পেয়েছেন শিরীন শারমিন চৌধুরী
নিরাপদ সড়কে নাগরিক সচেতনতার গুরুত্ব তুলে ধরলেন সড়ক মন্ত্রী
নিরাপদ সড়কে নাগরিক সচেতনতার গুরুত্ব তুলে ধরলেন সড়ক মন্ত্রী
দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন
দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন