টপ নিউজ
পুতিনের সঙ্গে আলাপে ইরান প্রেসিডেন্ট: যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্ভব
আন্তর্জাতিক ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬, ০১:২৬ এ.এম.

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনকে সম্মান করলে দেশটির সঙ্গে চুক্তি হওয়া অসম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপের সময় পেজেশকিয়ান এই মন্তব্য করেন।
এর আগে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় ২১ ঘণ্টাব্যাপী আলোচনা শেষ হয় আজ সকালে। ওই আলোচনা শেষে পুতিন ও পেজেশকিয়ানের মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।
সূত্র: আল–জাজিরা।
ভিওডি বাংলা/আ







