• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নৌ অবরোধে যুক্তরাষ্ট্র ব্যর্থ হবে: ইরানি উপদেষ্টা

   ১৩ এপ্রিল ২০২৬, ১১:৩৩ এ.এম.
ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা বলেছেন, যেকোনো নৌ অবরোধের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা নিশ্চিত।

হরমুজ প্রণালি অবরোধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষাপটে এ মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই।

মোহসেন রেজাই বলেন, অতীতেও হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গিয়ে ঐতিহাসিক পরাজয়ের মুখে পড়েছিল। একইভাবে ভবিষ্যতে যেকোনো নৌ অবরোধের চেষ্টা ব্যর্থ হবেই।

দীর্ঘদিন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করা মোহসেন রেজাই অবসরের পর আবারও দায়িত্বে ফিরে এসে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অধীনে কাজ করছেন।

তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের এমন কোনো পদক্ষেপ বাস্তবায়ন হতে দেবে না। তাদের কাছে গুরুত্বপূর্ণ ও অপ্রকাশিত সামরিক সক্ষমতা রয়েছে, যা যেকোনো হুমকির জবাব দিতে সক্ষম।

মোহসেন রেজাই বলেন, ইরান এমন কোনো দেশ নয়, যাকে টুইট বা কাল্পনিক অবরোধ পরিকল্পনার মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব।

তথ্যসূত্র: সিএনএন

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব: ভ্যান্স
ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব: ভ্যান্স
পুতিনের সঙ্গে আলাপে ইরান প্রেসিডেন্ট: যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্ভব
পুতিনের সঙ্গে আলাপে ইরান প্রেসিডেন্ট: যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্ভব
শত কোটি ডলার ও তুরস্কের সবচেয়ে সুন্দরী নারীকে চান
উগান্ডার সেনাপ্রধান শত কোটি ডলার ও তুরস্কের সবচেয়ে সুন্দরী নারীকে চান