• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

তিন দিনে বিএনপির ১৩শ’ ফরম বিক্রি, জমা ৯শ’

   ১৩ এপ্রিল ২০২৬, ১০:২৩ এ.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নপত্র সংগ্রহে ব্যাপক সাড়া পাওয়া গেছে। তিন দিনে প্রায় ১ হাজার ৩০০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে প্রায় ৯০০টি ফরম জমা পড়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাসসকে এ তথ্য জানিয়েছেন।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রিকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। দলের বিভিন্ন পর্যায়ের নারী নেত্রী ছাড়াও শিক্ষক, আইনজীবী, শিল্পীসহ বিভিন্ন পেশার নারীরা ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন প্রত্যাশী নারী নেত্রীরা জানিয়েছেন, গত দেড় যুগ ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে যারা গ্রেফতার, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, দল তাদের যথাযথ মূল্যায়ন করবে—এমন প্রত্যাশা তাদের। নির্বাচিত হলে তারা সংসদে নারীর অধিকার, গণতন্ত্র ও জনগণের পক্ষে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এবার সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। পাশাপাশি মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীর কাছ থেকে ৫০ হাজার টাকা করে অফেরতযোগ্য জামানত নেওয়া হচ্ছে।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন মোট ৫০টি। প্রতি ছয়জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত আসন বণ্টনের বিধান অনুযায়ী নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী বিএনপি জোট পেতে পারে ৩৬টি আসন, জামায়াতে ইসলামী জোট পেতে পারে ১৩টি এবং স্বতন্ত্রদের জন্য থাকবে ১টি আসন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

সূত্র: বাসস

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের