• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০ জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ

হরমুজ ইস্যুতে ট্রাম্পকে সঙ্গ দিচ্ছে না ন্যাটো

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ১৪ এপ্রিল ২০২৬, ০১:০৬ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বাড়লেও যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত অবরোধে অংশ নিচ্ছে না ন্যাটো। সামরিক জোটটির সদস্য দেশগুলো সোমবার (১৩ এপ্রিল) জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তারা এ উদ্যোগে যুক্ত হচ্ছে না; যুদ্ধ বন্ধ হলে তবেই হরমুজে হস্তক্ষেপের বিষয়টি বিবেচনা করা হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ন্যাটোর এমন অবস্থানে ক্ষুব্ধ হতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও অবনতির আশঙ্কা তৈরি হয়েছে।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, হরমুজ অবরোধে বিশ্বের অন্যান্য দেশও তার সঙ্গে যোগ দেবে। তবে ন্যাটোভুক্ত দেশগুলোর নেতারা স্পষ্ট করে জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের সঙ্গে নেই।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বিবিসিকে বলেন, “আমরা অবরোধকে সমর্থন করছি না। যে চাপই হোক, আমার সিদ্ধান্ত স্পষ্ট… বেশ ভালোই চাপ আসছে, কিন্তু আমরা এ যুদ্ধে জড়িত হব না।”

যুক্তরাজ্যের পাশাপাশি জার্মানি, স্পেন, ইতালি, পোল্যান্ড ও গ্রিসও হরমুজ প্রণালিতে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি নাকচ করেছে।

অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, ব্রিটেনসহ অন্যান্য দেশের সঙ্গে একটি সংলাপ আয়োজন করা হবে। সেখানে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে একটি আন্তর্জাতিক মিশনের বিষয়ে আলোচনা হবে।

তবে ম্যাক্রোঁ উল্লেখ করেন, পরিস্থিতি অনুকূলে এলেই কেবল এ ধরনের মিশন শুরু করা হবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: রয়টার্স
ট্রাম্পের হামলা স্থগিত, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর উড়িয়ে দিল ইরান
ছবি : সংগৃহিত
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় কমলো তেলের দাম
ছবি: সংগৃহীত
বার্লিন প্রাইড শোভাযাত্রায় হামলার সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত