• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিশ্ব ইজতেমায় মৃত্যু বেড়ে ৫

   ২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৯ এ.এম.
বিশ্ব ইজতেমা

গাজীপুর প্রতিনিধি 

তুরাগতীরে অনুষ্ঠিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। মৃত মুসল্লির নাম হাজী আব্দুল গফুর (৭৫)। তিনি ভোলার চরফ্যাশন এলাকার বাসিন্দা। 

শনিবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে তার মৃত্যু হয়। 

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী হাব্বিবুল্লাহ রায়হান জানান, আব্দুল গফুর বার্ধক্যে কারণে অসুস্থ ছিলেন। ইজতেমা ময়দানে অবস্থান করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

এ নিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে এখন পর্যন্ত পাঁচজন মুসল্লির মৃত্যু হয়েছে। এর আগে আরও চার মুসল্লি বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে মারা যান। তাদের মধ্যে বেশির ভাগই ছিলেন বয়স্ক।

এদিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সকাল ৯টা ৩৫ মিনিটে মোনাজাত শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি ও কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ।

মোনাজাতে দেশ-বিদেশ থেকে আসা লাখো মুসল্লি অংশ নেন। এ সময় আল্লাহর দরবারে রহমত, মাগফিরাত ও কল্যাণ কামনা করেন তারা।

ইজতেমা ময়দানে আসা মুসল্লিরা চোখের জল ফেলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন। তারা নিজেরা যেন সঠিক পথে চলতে পারেন, মুসলিম উম্মাহর ঐক্য অটুট থাকে এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয় এসব কামনা করেন।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য