• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০ জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ

হরমুজ প্রণালিতে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ১৫ এপ্রিল ২০২৬, ১২:০০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পারস্য উপসাগরে নজরদারি অভিযান চলাকালে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক সামরিক ড্রোন বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। ঘটনাটি গত ৯ এপ্রিল হরমুজ প্রণালিতে ঘটে।

বিধ্বস্ত ড্রোনটি ছিল এমকিউ-৪সি ট্রাইটন মডেলের, যা যুক্তরাষ্ট্রের উন্নততম নজরদারি ড্রোনগুলোর একটি হিসেবে পরিচিত। দীর্ঘ সময় আকাশে থেকে নজরদারি চালানোর সক্ষমতার কারণে একে ‘ডানাযুক্ত উপগ্রহ’ বলেও অভিহিত করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় ২৪ কোটি ডলার।

ড্রোনটি তৈরি করেছে মার্কিন প্রতিরক্ষা কোম্পানি নর্থরুপ গ্রুম্যান। এটি ইতালির সিসিলিতে অবস্থিত সিগোনেল্লা নৌঘাঁটি থেকে পরিচালিত হচ্ছিল।

নৌবাহিনীর তথ্য অনুযায়ী, নিয়মিত প্রায় তিন ঘণ্টার নজরদারি শেষ করে ফেরার পথে ড্রোনটি হঠাৎ বিপদ সংকেত পাঠাতে শুরু করে। এরপর এর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনার সময় ড্রোনটি প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় অবস্থান করছিল। পরে এটি হঠাৎ দ্রুত নিচে নেমে আসে এবং এরপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

ড্রোনটি শত্রুপক্ষের হামলায় ধ্বংস হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতির মাত্র দুই দিন পরই এই ঘটনা ঘটে, যা পুরো পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: রয়টার্স
ট্রাম্পের হামলা স্থগিত, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর উড়িয়ে দিল ইরান
ছবি : সংগৃহিত
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় কমলো তেলের দাম
ছবি: সংগৃহীত
বার্লিন প্রাইড শোভাযাত্রায় হামলার সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত