• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রধানমন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন করবেন শুক্রবার

নিজস্ব প্রতিবেদক    ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পি.এম.
প্রধানমন্ত্রী তারেক রহমান : ছবি-ভিওডি বাংলা

প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার (১৭ এপ্রিল) ‘হজ ফ্লাইট-২০২৬’ উদ্বোধন করবেন। এরপর রাত সাড়ে ১২টায় ৪১৯জন যাত্রী নিয়ে বাংলাদেশ থেকে যাত্রা শুরু করবে পবিত্র হজের প্রথম ফ্লাইট।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

গত বছরের তুলনায় এবছর ১২ হাজার টাকা কমে টিকিট কিনতে পারছেন হজযাত্রীরা। হজ কেন্দ্র করে  ইতোমধ্যে সৌদি আরব পৌঁছেছে ১৭১ জনের বাংলাদেশি মেডিকেলদল। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে বর্ধিত ফ্লাইট সিডিউল ও হ্রাসকৃত বিমান ভাড়ায় হজ ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘হজ ফ্লাইট ২০২৬’ উদ্বোধন করবেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালন করবেন ৭৮ হাজার ৫০০ জন। শুক্রবার রাত সাড়ে ১২টায় শুরু হবে হজের প্রথম ফ্লাইট।
এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলছে সব শেষ প্রস্তুতি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী