• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০ জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ

ইরানের রাষ্ট্রদূতকে তলব করল ভারত

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪২ পি.এম.
শেয়ার করুন 0
বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ও দিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতহালি। ছবি: সংগৃহীত
বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ও দিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতহালি। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ভারতের পতাকাবাহী দুটি অপরিশোধিত তেলবাহী জাহাজে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (১৮ এপ্রিল) এই হামলার ঘটনা ঘটে বলে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়।

ঘটনার পরপরই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতহালিকে তলব করেন। বৈঠকে তিনি হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে গুলি চালানোর ঘটনায় ভারতের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে বিষয়টি দ্রুত ইরান সরকারের নজরে আনার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান তিনি।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ভারত অভিমুখে আসা জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের প্রক্রিয়া দ্রুততম সময়ে স্বাভাবিক ও নিরাপদ করার বিষয়ে ব্যবস্থা নিতে রাষ্ট্রদূতকে আহ্বান জানানো হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করলেও সমুদ্রপথে নিরাপদ বাণিজ্য ও পণ্য পরিবহন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে ভারত।

সূত্র: দ্য গার্ডিয়ান।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: রয়টার্স
ট্রাম্পের হামলা স্থগিত, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর উড়িয়ে দিল ইরান
ছবি : সংগৃহিত
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় কমলো তেলের দাম
ছবি: সংগৃহীত
বার্লিন প্রাইড শোভাযাত্রায় হামলার সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত