{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আট রুশ নাগরিকসহ আহত ১২ ‘পাশেই জাহাজ ডুবছিল, মাথার ওপর উড়ছিল ক্ষেপণাস্ত্র’ ভিওডি বাংলায় সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা

ভাতার আওতায় আরও ১৭১ খেলোয়াড়, মোট সুবিধাভোগী ৩শ’

স্পোর্টস ডেস্ক    ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পি.এম.
খেলোয়াড়দের ক্রীড়া কার্ড ও ভাতা প্রদানে আমিনুল হক। ছবি: সংগৃহীত
খেলোয়াড়দের ক্রীড়া কার্ড ও ভাতা প্রদানে আমিনুল হক। ছবি: সংগৃহীত

দেশের ক্রীড়াঙ্গনে খেলোয়াড়দের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা বাড়াতে সরকারের ক্রীড়া ভাতা কর্মসূচির দ্বিতীয় ধাপ সম্পন্ন হয়েছে। এই ধাপে নতুন করে ১৭১ জন খেলোয়াড়কে ভাতার আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে মোট সুবিধাভোগী খেলোয়াড়ের সংখ্যা দাঁড়িয়েছে ৩০০ জনে।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন অন্তর্ভুক্ত খেলোয়াড়দের হাতে ক্রীড়া কার্ড ও এক লাখ টাকা করে ভাতা তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 

এর আগে চলতি বছরের ৩০ মার্চ ক্রীড়া ভাতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ওই দিন প্রথম ধাপে ১২৯ জন খেলোয়াড় এই সুবিধার আওতায় আসেন। ধারাবাহিকভাবে দ্বিতীয় ধাপে আরও ১৭১ জন যুক্ত হওয়ায় কর্মসূচিটি এখন আরও বিস্তৃত আকার নিয়েছে।

নতুন তালিকায় জাতীয় পুরুষ ও নারী ফুটবল দলের ৩৬ জন খেলোয়াড় স্থান পেয়েছেন। পাশাপাশি প্রথমবারের মতো গঠিত জাতীয় নারী হকি দলকেও ভাতা কর্মসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে। এ দলটি এশিয়ান গেমস বাছাইপর্বে অংশ নিতে আজ রাতেই ইন্দোনেশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।

সরকারি এই উদ্যোগে শুধু জাতীয় দল নয়, বয়সভিত্তিক ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পাওয়া তরুণ প্রতিভারাও মূল্যায়নের সুযোগ পাচ্ছেন। সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান আঞ্চলিক জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বালক দ্বৈত বিভাগে স্বর্ণপদক জয়ী সিফাত উল্লাহ ও নাজমুল ইসলামকেও ক্রীড়া কার্ড ও এক লাখ টাকা করে পুরস্কার প্রদান করা হয়েছে।

ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিকল্পনা অনুযায়ী, এই ভাতা স্থায়ী কোনো সুবিধা নয়। প্রতি চার মাস অন্তর খেলোয়াড়দের পারফরম্যান্স ও অর্জনের ভিত্তিতে তালিকা হালনাগাদ করা হবে। এতে করে নিয়মিতভাবে নতুন প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ দেওয়ার পাশাপাশি সেরা পারফর্মারদের মূল্যায়ন নিশ্চিত করা হবে।

প্রাথমিকভাবে সরকারের লক্ষ্য হলো পর্যায়ক্রমে দেশের বিভিন্ন খেলার প্রায় ৫০০ জন ক্রীড়াবিদকে এই বিশেষ ভাতা কর্মসূচির আওতায় আনা। এর মাধ্যমে খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা বাড়ানো এবং আন্তর্জাতিক অঙ্গনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করাই মূল উদ্দেশ্য বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ভিওডি বাংলা/জা

 
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দেশে ফিরে লাল গালিচা সংবর্ধনা পেলো আর্জেন্টিনা দল
ছবি: সংগৃহীত
আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
ছবি: সংগৃহীত
নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন আজ