• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

যুদ্ধবিরতি বজায় রাখতে আহ্বান রুশ পররাষ্ট্রমন্ত্রীর

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২১ এপ্রিল ২০২৬, ১২:৫২ এ.এম.
শেয়ার করুন 0
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: সংগৃহীত
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: সংগৃহীত

ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে কূটনৈতিক তৎপরতা আরও জোরালো হচ্ছে। এ অবস্থায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনে কথা বলে চলমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে। আলোচনায় লাভরভ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কার্যকর থাকা যুদ্ধবিরতি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, তেহরান থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে রাশিয়ার জাহাজ ও পণ্য পরিবহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হবে। এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে রুশ জাহাজ চলাচলে কোনো বাধা দেওয়া হবে না বলেও আশ্বাস দেওয়া হয়।

এদিকে, চলমান কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা কাটেনি বলে মনে করছেন বিশ্লেষকেরা। আরব পার্সপেকটিভস ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক জেইদোন আলকিনানি আল জাজিরাকে বলেন, ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উপস্থিতি মানেই যে কোনো চুক্তি স্বাক্ষর হবে—এমনটি ধরে নেওয়া ঠিক নয়।

আলকিনানি আরও বলেন, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে নাকি বাড়ানো হবে—এ সিদ্ধান্ত দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচকদের ওপর নির্ভর করছে। তবে বর্তমান সময়ে যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই আন্তর্জাতিক সম্প্রদায় এবং আঞ্চলিক মধ্যস্থতাকারীদের কাছে সংঘাত নিরসনে নিজেদের আগ্রহ ও উদ্যোগের বার্তা পৌঁছে দিতে চাইছে।

তিনি উল্লেখ করেন, আলোচনায় অংশ নেওয়া বা না নেওয়ার ক্ষেত্রে ইরানের বর্তমান অবস্থান যুদ্ধের শুরুর সময়কার প্রতিরক্ষামূলক অবস্থান থেকে ভিন্ন। তার মতে, ইরান বুঝতে পারছে, এই আলোচনা শুধু যুদ্ধ বন্ধ করার জন্য নয়—বরং তাদের রাজনৈতিক অবস্থান টিকিয়ে রাখার সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত।

ভিওডি বাংলা/এমএস  


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রশ্নফাঁস ঠেকাতে ভারতের সংসদে কঠোর বিল উত্থাপন
ছবি: রয়টার্স
ট্রাম্পের হামলা স্থগিত, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর উড়িয়ে দিল ইরান
ছবি : সংগৃহিত
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় কমলো তেলের দাম