• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ কাঁঠাল দিয়ে হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা খাদ্যমন্ত্রীর সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৫ সালে ৭ হাজার ৯০০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু বা নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক    ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পি.এম.
ছবি : সংগৃহীত

২০২৫ সালে বিশ্বজুড়ে অভিবাসন রুটে প্রায় ৭ হাজার ৯০০ মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা।

মঙ্গলবার (২১ এপ্রিল) সংস্থাটি আরও জানায়, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর ‘মিসিং মাইগ্রান্টস প্রজেক্ট’ ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ৮০ হাজারেরও বেশি মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনা নথিভুক্ত করেছে।

তাছাড়া সমুদ্রপথে পালানোর সময় ২০২৫ সালে প্রায় ৯০০ রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু বা নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

শুক্রবার (১৭ এপ্রিল) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এটি রোহিঙ্গাদের জন্য সমুদ্রপথে পালানোর ক্ষেত্রে এখন পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী বছর।

ইউএনএইচসিআরের মুখপাত্র জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, ২০২৫ সালে আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে প্রায় ৯০০ রোহিঙ্গা শরণার্থী নিখোঁজ বা মৃত হিসেবে রিপোর্ট হয়েছে, যা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সমুদ্রপথে চলাচলের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী বছর।

তিনি আরও জানান, নিরাপত্তা ও জীবিকার সন্ধানে বিপজ্জনক সমুদ্রযাত্রায় নামতে বাধ্য হচ্ছেন রোহিঙ্গারা, যা তাদের জীবনকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর ১২০ গুরুত্বপূর্ণ মোড়ে বসছে এআই ক্যামেরা
রাজধানীর ১২০ গুরুত্বপূর্ণ মোড়ে বসছে এআই ক্যামেরা
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক কার্যকর, জানালো হোয়াইট হাউজ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক কার্যকর, জানালো হোয়াইট হাউজ
প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার
প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার