• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৩৫৭৬৬ হজযাত্রী সৌদি পৌঁছেছেন, চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ২৭ এপ্রিল ২০২৬, ১১:২৯ এ.এম.
ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৮৯টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন মোট ৩৫ হাজার ৭৬৬ জন বাংলাদেশি হজযাত্রী। এ পর্যন্ত চারজন হজযাত্রীর মৃত্যু হয়েছে।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, রোববার (২৬ এপ্রিল) রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছান।

মৃত চারজনই পুরুষ। তারা হলেন— টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম, জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল, দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান এবং ময়মনসিংহের মো. সেরাজুল হক।

এর মধ্যে মো. আবুল কাশেম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। বাকি তিনজন স্বাভাবিক কারণে মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে।

বুলেটিনে আরও জানানো হয়, সরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে পৌঁছেছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে পৌঁছেছেন ৩২ হাজার ৪৮২ জন হজযাত্রী।

ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩৮টি, সৌদি এয়ারলাইনস ৩৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।

যাত্রী পরিবহনের হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বহন করেছে ১৫ হাজার ৭৪৮ জন, সৌদি এয়ারলাইনস ১২ হাজার ৪৬৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী।

হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের চিকিৎসাকেন্দ্র থেকে স্বয়ংক্রিয় ব্যবস্থাপত্র গ্রহণ করেছেন ২ হাজার ৮৫০ জন হজযাত্রী। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ৬ হাজার ৯২২টি স্বাস্থ্যসংক্রান্ত পরামর্শ প্রদান করা হয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী