• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কমিউটার ট্রেনের ভাড়া বকেয়া, চুক্তি বাতিল করল বাংলাদেশ রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক    ২৮ এপ্রিল ২০২৬, ০৪:০৯ এ.এম.
সংগৃহীত ছবি

শর্ত অনুযায়ী বকেয়া অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত দুই কমিউটার ট্রেনের চুক্তি বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে।

সোমবার (২৭ এপ্রিল) রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় চিফ কমার্শিয়াল ম্যানেজারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

চুক্তি বাতিল হওয়া ট্রেন দুটি হলো— খুলনা-বেনাপোল-খুলনা রুটে চলাচলকারী ‘বেতনা কমিউটার’ (৫৩/৫৪) এবং মোংলা-বেনাপোল-মোংলা রুটে চলাচলকারী ‘মোংলা কমিউটার’ (৯৫/৯৬)।

রেলওয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, মেসার্স এইচ অ্যান্ড এম ট্রেডিং করপোরেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান গত বছরের ২২ ডিসেম্বর এসব ট্রেন পরিচালনার জন্য চুক্তিবদ্ধ হয়। তবে চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে ট্রেন ভাড়া, ১৫ শতাংশ ভ্যাট এবং ৫ শতাংশ উৎসে কর পরিশোধ করতে ব্যর্থ হয়েছে প্রতিষ্ঠানটি।

আদেশে আরও উল্লেখ করা হয়, চুক্তির ১১ নম্বর ধারা অনুযায়ী বকেয়া অর্থ পরিশোধ না করায় ২৮ এপ্রিল থেকে সংশ্লিষ্ট চুক্তি বাতিল হিসেবে গণ্য হবে।

পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার (পাসপোর্ট) মো. আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত ওই আদেশের অনুলিপি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রেলওয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী