• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যশোরে যুবলীগের ব্যানারে মিছিল, আটক ৫

যশোর প্রতিনিধি    ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

যশোর জেলা শহরে যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল ও 'জয় বাংলা' স্লোগান দেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​পুলিশের অভিযানে আটক হওয়া ব্যক্তিরা হলেন, শহরের কাজীপাড়া এলাকার আনসার আলীর ছেলে সৈয়দ তৌফিক জাহান, একই এলাকার নুরল আলমের ছেলে শফিকুল ইসলাম সুজন, মৃত লোকমানের ছেলে বাবলু শেখ, শহিদুল ইসলামের ছেলে সোহান হোসেন এবং ষষ্টিতলা এলাকার সৈয়দ আহমদের ছেলে আনোয়ার হোসেন বাবু।

​সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মঙ্গলবার সকালে ও রাতে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দু'টি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে দাবি করা হয়, যশোরের গরীবশাহ রোডে যুবলীগের ব্যানারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেখানে নেতা-কর্মীদের বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়। ভিডিওটি জেলা পুলিশের নজরে আসার পর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে জড়িতদের ধরতে মাঠে নামে একাধিক টিম।

​কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে গোপনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা এবং যুবলীগের মিছিলের সাথে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাদের আটক করা হয়েছে।

​তিনি আরও বলেন, ​"আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বুধবার মধ্যরাতে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেছে।"

রাজনৈতিক পটপরিবর্তনের পর নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে এ ধরনের প্রকাশ্যে কর্মসূচিকে কেন্দ্র করে যশোর শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

ভিওডি বাংলা/জুবায়ের হোসেন/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রধান শিক্ষককে জুতাপেটা, বিএনপি নেতাকে শোকজ
সুমন শেখ। ছবি: ভিওডি বাংলা
প্রতিশোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা, বিচ্ছিন্ন ২ হাত
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চলছে পাগলা মসজিদের দান গণনার কার্যক্রম। ছবি: সংগৃহীত
পাগলা মসজিদ দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা