• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যশোরে আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী, এমপিসহ ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

যশোর প্রতিনিধি    ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে সরকারবিরোধী মিছিল করার অভিযোগে যশোরের সাবেক এক প্রতিমন্ত্রী ও পাঁচজন সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। কোতোয়ালি থানার এসআই আশরাফ উদ্দিন বাদী হয়ে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ত্রাস বিরোধী আইনে এই মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।

যশোর-৬ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর-৪ আসনের সাবেক এমপি রণজিৎ রায়, যশোর-৫ আসনের সাবেক এমপি ও সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, যশোর-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, যশোর-৩ আসনের সাবেক এমপি কাজী নাবিল আহমেদ এবং যশোর-৫ আসনের সাবেক এমপি ইয়াকুব আলী।

​অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন যশোর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফন্টু চাকলাদার, সাবেক মেয়র জহিরুল ইসলাম রেন্টু চাকলাদার, যুবলীগ নেতা শহীদুজ্জামান বাবু ওরফে দাতাল বাবু, শেখ আতিকুর রহমান বাবু ওরফে জার্মান বাবু এবং সাবেক এমপি ও মন্ত্রীদের সন্তানসহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সরকারি গেজেট অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন আজিজ সিটি রোডে একত্রিত হয়। সেখানে তারা মোমবাতি ও হারিকেন জ্বালিয়ে সরকারবিরোধী উসকানিমূলক স্লোগান দিতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

​বাদী এজাহারে আরও উল্লেখ করেন, তালিকার প্রথম ১৩ জন এই নিষিদ্ধ সংগঠনের ‘গডফাদার’ ও অর্থ জোগানদাতা হিসেবে কাজ করছেন। বাকি ২৭ জন সক্রিয় সদস্য হিসেবে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২৯ এপ্রিল রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৯ জনকে আটক করেছে। বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ভিওডি বাংলা/জুবায়ের হোসেন/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রধান শিক্ষককে জুতাপেটা, বিএনপি নেতাকে শোকজ
সুমন শেখ। ছবি: ভিওডি বাংলা
প্রতিশোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা, বিচ্ছিন্ন ২ হাত
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চলছে পাগলা মসজিদের দান গণনার কার্যক্রম। ছবি: সংগৃহীত
পাগলা মসজিদ দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা