• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
জালিয়াতি করে কারামুক্ত ‘রিংভো অ্যাপারেলস’ গার্মেন্টসের মালিক সাজেদুল পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলেন সচিব প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংসদে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর নয়াপল্টনে প্রধানমন্ত্রীর প্রথম জনসভা কাল রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে: সংসদে নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর ‘মব কালচার’ বন্ধের ঘোষণা কাজে আসেনি, এপ্রিলেই নিহত ২১ সরকারের কাছে আলাদিনের চেরাগ নেই: আবদুস সালাম ২ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের চাপেও অটল তেহরান, ব্যর্থতার ঝুঁকিতে ওয়াশিংটন ইইউ প্রতিনিধির সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ীকে হত্যার দায়ে এক জনের ফাঁসি

নেত্রকোনা প্রতিনিধি    ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পি.এম.
প্রতীকী ছবি

নেত্রকোনা জেলা শহরের সাতপাই রেলক্রসিং এলাকার কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়া ওরফে শাহীনকে (৪০) ধারালো অস্ত্রদিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যার দায়ে একমাত্র আসামি মো. রতন মিয়াকে (৫৬) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডাদেশ এবং সেই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ডাদেশ দিয়েছে আদালত।  

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নেত্রকোনার জেলা ও দায়রা জজ মোছা. মরিয়ম-মুন-মন্জুরী জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণীতে প্রকাশ, বাবুল মিয়া নেত্রকোনা জেলা শহরের সাতপাই রেলক্রসিং এলাকার বাসা ভাড়া নিয়ে কসমেটিক ব্যবসা করে আসছিল। তার স্ত্রী সেলিনা আক্তার ঢাকায় বসবাস ও একমাত্র ছেলে বাড়িতে থেকে লেখাপড়া করে আসছিল। 

কসমেটিক ব্যবসায়ী বাবুলের সাথে তারই প্রতিবেশী বর্শিকুড়া ডাক্তার বাড়ির ডা. আব্দুর রহমানের ছেলে মো. রতন মিয়ার স্ত্রীর পরকিয়া চলছিল। বিষয়টি জানতে পেরে রতন মিয়া কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে খুন করার পরিকল্পনা করে।

পরিকল্পনা মোতাবেক রতন মিয়া বিগত ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর রাতে কৌশলে বাবুল মিয়াকে কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের কাকুড়িয়া মাছিম দাসপাড়া মরাগঙ্গার কাছে রাত আনুমানিক ৯টার দিকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে খুন করে।

পরদিন ২৯ সেপ্টেম্বর দুপুরের দিকে চাচাতো ভাই অলির ফোন মারফত বড় ভাই বাবুল মিয়ার খুন হওয়ার বিষয়টি ছোট ভাই শামীম মিয়া জানতে পেরে ঐ দিন রাতেই বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নম্বর ২৫(৯)২০১৮।

পুলিশ মামলাটি আমলে নিয়ে প্রাথমিক তদন্ত শেষে হত্যাকান্ডে জড়িত থাকায় অভিযুক্ত রতন মিয়াকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। 

গ্রেপ্তারকৃত রতন মিয়া ম্যাজিস্ট্রেট আদালতে সিআরপিসির ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দীঃ প্রদান করে। 

বিজ্ঞ বিচারক ১৭ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণান্তে আসামির বিরুদ্ধে পেনাল  এর ৩০২ ধারার অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আসামী রতন মিয়াকে দোষী সাবস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড এবং সেই সাথে ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেন। 

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ পি পি এডভোকেট আবুল হাসেম আর আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আনিসুর রহমান। 

ভিওডি বাংলা/এ কে  এম এরশাদুল হক জনি/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে যুবলীগের ব্যানারে মিছিল, আটক ৫
যশোরে যুবলীগের ব্যানারে মিছিল, আটক ৫
মধুপুরে আচিক মিচিক সোসাইটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মধুপুরে আচিক মিচিক সোসাইটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাঙ্গাবালীতে ফসল ঘরে তোলার আগেই বৃষ্টি, বিপাকে হাজারো কৃষক
রাঙ্গাবালীতে ফসল ঘরে তোলার আগেই বৃষ্টি, বিপাকে হাজারো কৃষক