• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সৌদিতে নিহতের ২০ দিন পর দেশে ফিরলো প্রবাসীর মরদেহ

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি    ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

সৌদি আরবে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে নিহত বাংলাদেশী যুবক সোবাহান খাঁর (২৯) মরদেহ দীর্ঘ ২০ দিন পর অবশেষে দেশে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

নিহত সোবাহান পশ্চিম মাইজপাড়া গ্রামের ইউসুফ খাঁর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও পাঁচ সন্তান রেখে গেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে ধারদেনা ও ঋণ করে প্রায় ছয় লাখ টাকা খরচ করে ডাসার উপজেলার দালাল নান্নুর মাধ্যমে গত বছরের ১৯ নভেম্বর সৌদি আরব পাড়ি জমান সোবাহান। গত ৭ এপ্রিল রাজধানী রিয়াদের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানবশত লিফটের গর্তে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। সহকর্মীরা তাকে উদ্ধার করে রিয়াদের নাছিম ব্র্যাঞ্চ আল-জাজিরা হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ এপ্রিল দুপুরে তার মৃত্যু হয়। তবে নিহতের পরিবার এই দুঃসংবাদ পায় ১২ এপ্রিল রাতে।

বৃহস্পতিবার ভোরে সোবাহানের মরদেহ রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।

নিহতের স্ত্রী মরিয়ম বেগম আহাজারি করে বলেন, "দীর্ঘদিন ধরে মাদারীপুর শহরের হরিকুমারিয়া এলাকায় একটি বাসায় ভাড়া থেকে পাঁচ ছেলে-মেয়ে নিয়ে বসবাস করছি। ধারদেনা করে আমার স্বামী বিদেশে পাড়ি জমায়। কিন্তু এভাবে মৃত্যু হবে তা বুঝতে পারিনি। সরকার যদি সহযোগিতা না করে তাহলে এই সন্তানদের নিয়ে বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়বে।"

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা এ বিষয়ে বলেন, "সৌদি আরবে এভাবে এক প্রবাসী শ্রমিকের মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতার চেষ্টা করা হবে।"

ভিওডি বাংলা/তুহিন মৃধা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুমন শেখ। ছবি: ভিওডি বাংলা
প্রতিশোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা, বিচ্ছিন্ন ২ হাত
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চলছে পাগলা মসজিদের দান গণনার কার্যক্রম। ছবি: সংগৃহীত
পাগলা মসজিদ দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা
ছবি: সংগৃহীত
সাতক্ষীরায় ৯৪ লাখ টাকার মাদক-চোরাচালানি পণ্য জব্দ