• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

স্বৈরাচার আমলে শ্রমিকরা বঞ্চিত হয়েছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১ মে ২০২৬, ০৬:০৬ পি.এম.
শ্রমিক দল আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিগত কয়েক বছরে বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১ মে) বিকালে মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বৈরাচারী শাসনামলে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। সে সময়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হয় এবং অর্থনীতিকে লুটপাটের মহোৎসবে পরিণত করা হয়েছিল।

তিনি আরও বলেন, শুধু হকার উচ্ছেদ করলেই হবে না, তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, খেটে খাওয়া মানুষের জীবনমান ভালো থাকলে তবেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী