• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

নেত্রকোনা প্রতিনিধি    ১ মে ২০২৬, ০৭:২৯ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

`সুস্থ শ্রমিক, কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ পালিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে জেলা প্রশাসনের আয়োজনে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জেলা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হল এ আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. আরিফুল ইসলাম সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা -২ (সদর, বারহাট্রা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

আরও উপস্থিত ছিলেন- জেলা পরিষদ প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম,জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হকসহ জেলা প্রশাসনের  কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন স্তরের শ্রমিকবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। 

ভিওডি বাংলা/একে এম এরশাদুল হক জনি/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
পাবনায় মাদক সেবনের দায়ে ৩ জনকে কারাদণ্ড
ছবি: সংগৃহীত
চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজারের বিতর্কিত দরপত্র বাতিল
ছবি: সংগৃহীত
১২ লাখ টাকাসহ সৌদি প্রবাসীর স্ত্রী-ছেলে নিখোঁজ