• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পাবনায় মাদক সেবনের দায়ে ৩ জনকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক    ২৭ জুন ২০২৬, ০১:০৩ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাবনার ভাঙ্গুরা উপজেলার কুমড়াডাঙ্গা এলাকায় মাদক সেবনের দায়ে  ভ্রাম্যমাণ আদালত তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন। 

বৃহস্পতিবার (২৫ জুন) গভীর রাতে কুমড়াডাঙ্গা এলাকায় স্থানীয় গ্রামবাসী মাদক সেবনের সময় তিনজনকে আটক করে ভাঙ্গুরা থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচার শেষে তাদের দণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

দণ্ডপ্রাপ্তরা হলো-  মৃত ফজলুল হকের ছেলে গোলাম রসুল (২২), আবু বকর সিদ্দিকিকের কিতাবুল ইসলাম (৪০), আব্বাস প্রামাণিকের ছেলে মো. নয়ন (৩০)।

ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ভিত্তিতে আসামিদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে ভাঙ্গুরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি),ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতীকী ছবি
সুন্দরবনে বনদস্যু-কোস্ট গার্ডের গোলাগুলিতে নিহত ১
শাহজালাল মাজারের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে কমিটি গঠন
শাহজালাল মাজারের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে কমিটি গঠন
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল
চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু