• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাবনা-সিরাজগঞ্জ থেকে সংরক্ষিত মহিলা আসনের এমপি নির্বাচিত রুমা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ১ মে ২০২৬, ০৭:৪৪ পি.এম.
চাটমোহরের কৃতিসন্তান এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা: ছবি-ভিওডি বাংলা

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে পাবনা- সিরাজগঞ্জ অঞ্চল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন চাটমোহরের কৃতিসন্তান এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

জাতীয় সংসদ এর সংরক্ষিত মহিলা আসন নির্বাচন আইন, ২০০৪ এর ধারা ৪ এবং ধারা ২৬(২) অনুযায়ী নির্বাচন কমিশন সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতা/স্বামীর নাম ও ঠিকানা প্রকাশ করে এ তথ্য জানায়।

নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জোটের অনুকূলে বণ্টনকৃত সংরক্ষিত মহিলা আসনের ভিত্তি তে পাবনা-সিরাজগঞ্জ এলাকা থেকে "এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা" জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা চাটমোহর উপজেলার কৃতি সন্তান হওয়ায় এলাকায় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। দুই জেলা মানুষ আশা করছেন, জাতীয় সংসদে তিনি পাবনা-সিরাজগঞ্জ অঞ্চলের উন্নয়ন ও জনগণের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকার অবদান রাখবেন।

ভিওডি বাংলা/প্রভাষক গিয়াস উদ্দিন সরদার/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদে মন্ত্রী মাহবুব আনামের বক্তব্যে সামাজিক মাধ্যমে প্রশংসা
সংসদে মন্ত্রী মাহবুব আনামের বক্তব্যে সামাজিক মাধ্যমে প্রশংসা
নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
মে দিবসে বাকৃবির শ্রমজীবী মানুষের চিন্তা-ভাবনা
মে দিবসে বাকৃবির শ্রমজীবী মানুষের চিন্তা-ভাবনা