• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কু‌ড়িগ্রা‌মে জাইমা রহমা‌নের ছ‌বি ব‌্যঙ্গ ক‌রে ফেসবু‌কে পোস্ট, থানায় জি‌ডি

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি    ১ মে ২০২৬, ০৮:৩৫ পি.এম.
জাইমা রহমান: ছবি-ভিওডি বাংলা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ কন্যা জাইমা রহমানের ছবি ব‌্যঙ্গ ক‌রে সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে দেওয়ার অ‌ভি‌যো‌গে জি‌ডি করা হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগেশ্বরী পৌর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক (৪৮) থানায় সাধারণ ডায়েরি(জিডি) করেন।

ওমর ফারুক জিডির আবেদনে উল্লেখ করেন, বৃহস্প‌তিবার (৩০ এপ্রিল) সন্ধ‌্যা সা‌ড়ে ৭টার দি‌কে রাসেল মামুন নামের এক ব্যক্তি তার ফেসবুক আইডি থে‌কে জাইমা রহমানের ছবি বিকৃত করে পোস্ট ক‌রেন। যা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সম্মানহানির পাশাপাশি একটি রাজনৈতিক দল ও দেশের সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হ‌য়ে‌ছে ব‌লে দা‌বি ক‌রেন তি‌নি।

অভিযুক্ত রাসেল মামুন নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কুড়ানিপাড়া গ্রামের বাসিন্দা এবং ফুলবর রহমান ডাক্তারের ছেলে বলে জানা গে‌ছে। 

ত‌বে এ বিষ‌য়ে অ‌ভিযুক্ত রা‌সেল মামু‌নের স‌ঙ্গে যোগা‌যো‌গের চেষ্টা ক‌রেও তা‌কে পাওয়া যায় নি। কিন্তু তিনি  তার ব‌্যক্তিগত ফেসবুক আইডি থে‌কে এক‌টি পোস্ট ক‌রে‌ছেন। সেখা‌নে তি‌নি সবার কা‌ছে ক্ষমা চে‌য়ে লিখে‌ছেন, "এটা আমার ভুল হয়ে গেছে, পরবর্তীতে আর এরকম ভুল হবে না। সবাই আমাকে ক্ষমা করে দেবেন।"

বিএন‌পি নেতা ওমর ফারুক ব‌লেন, পোস্ট‌টি কখন করা হ‌য়ে‌ছে তা জা‌নি না। ত‌বে বৃহস্প‌তিবার রা‌ত সা‌ড়ে ৭টা‌র দি‌কে পোস্ট‌টি দে‌খে থানায় গি‌য়ে জি‌ডি ক‌রি। রাজ‌নৈ‌তিক মতপার্থক‌্য থাক‌তে পা‌রে তাই ব‌লে কা‌রো ছ‌বি বিকৃত করা ঠিক না। এই নেতার দা‌বি, অ‌ভিযুক্ত রা‌সেল আগে ছাত্রলী‌গের রাজনী‌তির স‌ঙ্গে জ‌ড়িত থাক‌লেও বর্তমা‌নে জামায়া‌তের রাজনী‌তির স‌ঙ্গে সম্পৃক্ত।

না‌গেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আব্দুল্লা হিল জামান ব‌লেন, এ বিষ‌য়ে তদন্ত চল‌ছে। তদন্ত শে‌ষে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

 ভিওডি বাংলা/জাহাঙ্গীর আলম/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৌরীপুরে মহান মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গৌরীপুরে মহান মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভাঙ্গুড়া উপজেলায় এক মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড
ভাঙ্গুড়া উপজেলায় এক মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড
পাবনা-সিরাজগঞ্জ থেকে সংরক্ষিত মহিলা আসনের এমপি নির্বাচিত রুমা
পাবনা-সিরাজগঞ্জ থেকে সংরক্ষিত মহিলা আসনের এমপি নির্বাচিত রুমা