• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিব বৃষ্টিভেজা সিলেটে স্ত্রীর হাত ধরে পথচলা, নেটদুনিয়ায় প্রশংসা সম্মিলিত উদ্যোগেই উন্নত হবে ময়মনসিংহের ছয় জেলা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলোচনায় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন পুনর্গঠন, দাবি উঠেছে স্বাধীন কমিশনের ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী ডিসি সম্মেলন, আলোচনায় যেসব প্রস্তাব ইরাকে আবার ফ্লাইট চালু করছে কাতার এয়ারওয়েজ বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: আসামি লামিন কারাগারে জয়ের আশা জাগিয়ে শ্রীলঙ্কার কাছে ৩ রানে হারল বাংলাদেশ ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাই

মাকালু জয় করে ইতিহাস গড়লেন বাবর আলী

নিজস্ব প্রতিবেদক    ২ মে ২০২৬, ১০:৫৮ এ.এম.
মাকালুর চূড়ায় বাংলাদেশের পতাকা উড়িয়ে ইতিহাস গড়লেন পর্বতারোহী বাবর আলী: ছবি : সংগৃহীত

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাকালু জয় করে নতুন ইতিহাস গড়েছেন পর্বতারোহী বাবর আলী। শনিবার (২ মে) ভোরে বাংলাদেশ সময় সকাল পৌনে ৬টায় তিনি ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার এই শৃঙ্গে পৌঁছান।

এই সাফল্যের মধ্য দিয়ে ৮ হাজার মিটারের বেশি উচ্চতার পাঁচটি পর্বতশৃঙ্গ জয়ের অনন্য কৃতিত্ব অর্জন করলেন তিনি, যা বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, মাকালু অভিযানে বাবর আলীর সঙ্গে ছিলেন অভিজ্ঞ শেরপা আং কামি। অভিযানের তথ্য নিশ্চিত করেন ভার্টিক্যাল ড্রিমার্সের সভাপতি ফরহান জামান, যিনি নেপালের আউটফিটার প্রতিষ্ঠানের বরাত দিয়ে বিষয়টি গণমাধ্যমকে জানান।

‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ নামে পরিচিত মাকালু জয়ের লক্ষ্য নিয়ে গত ৭ এপ্রিল দেশ ছাড়েন বাবর। প্রস্তুতি শেষে ৯ এপ্রিল তিনি নেপালের টুমলিংটার পৌঁছে সড়কপথে সেদুয়া গ্রামে যান। সেখান থেকে শুরু হয় তার পদযাত্রা, যা তাকে ১৮ এপ্রিল উচ্চতর বেসক্যাম্পে পৌঁছে দেয়।

অভিযানের অংশ হিসেবে ধাপে ধাপে উচ্চতার সঙ্গে খাপ খাওয়ানোর প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি। ২১ ও ২২ এপ্রিল ক্যাম্প-১ ও ক্যাম্প-২ এ অবস্থান করে প্রায় ৭ হাজার মিটার উচ্চতা স্পর্শ করেন এবং পরে বেসক্যাম্পে ফিরে আসেন। দ্বিতীয় ধাপে ২৭ এপ্রিল পুনরায় ক্যাম্প-২ পর্যন্ত উঠে আবার নিচে নেমে আসেন।

এরপর অনুকূল আবহাওয়ার অপেক্ষা শেষে ৩০ এপ্রিল নতুন করে চূড়ান্ত অভিযানে নামেন বাবর আলী। সেদিনই তিনি সরাসরি ৬ হাজার ৬০০ মিটার উচ্চতার ক্যাম্প-২ এ পৌঁছান। পরদিন ১ মে তিনি ৭ হাজার ৪০০ মিটার উচ্চতার ক্যাম্প-৩ এ ওঠেন এবং সেখান থেকে মধ্যরাতে শুরু করেন শিখর অভিযানের চূড়ান্ত ধাপ।

প্রায় ১ হাজার ১০০ মিটার দীর্ঘ বিপজ্জনক আরোহন শেষে শনিবার ভোরে তিনি মাকালুর চূড়ায় পৌঁছাতে সক্ষম হন। তার এই অর্জন বাংলাদেশের পর্বতারোহণে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

অভিযান ব্যবস্থাপক ফরহান জামান আশা প্রকাশ করেছেন, সফল আরোহণ শেষে বাবর আলী নিরাপদে নেমে এসে শনিবার ক্যাম্প-২ এবং পরদিন বেসক্যাম্পে পৌঁছাবেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫৩ হাজার টন ডিজেল নিয়ে দেশে এলো দুই জাহাজ
৫৩ হাজার টন ডিজেল নিয়ে দেশে এলো দুই জাহাজ
নিজের অধিকার নিজেকেই অর্জন করতে হয়: আবদুস সালাম
নিজের অধিকার নিজেকেই অর্জন করতে হয়: আবদুস সালাম
ফের পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা
ফের পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা