• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জাহেদ উর রহমান

বর্তমান সরকারকে উচ্চস্বরে বকা দেওয়া যায়

নিজস্ব প্রতিবেদক    ৩ মে ২০২৬, ০১:৫২ পি.এম.
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, বর্তমান সরকারকে উচ্চস্বরে বকা দেওয়া যায়।

রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কার্যালয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রবিবার (৩ মে) সকালে আয়োজিত ‘জন আস্থা পুনর্নির্মাণ: বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক জবাবদিহি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সভাটি সঞ্চালনা করেন।

জাহেদ উর রহমান বলেন, এখানে দাঁড়িয়ে কথা বলা কঠিন। ইফতেখারুজ্জামান শুরুতে বলছিলেন আমি সিভিল সোসাইটির অংশ ছিলাম। ইদানীং এই অনুষ্ঠানগুলোতে এলে মনে হয় ওইটাই ভালো ছিল। কারণ প্রচুর অভিযোগ, প্রচুর সমস্যা। একটা জিনিস ভালো লাগছে। এই সরকারকে সমালোচনা করা যাচ্ছে।

তিনি বলেন, রিয়াজ ভাই (ঢাকা ট্রিবিউন সম্পাদক) যখন সরকারকে বকা দিচ্ছিলেন উনার গলা অনেক চড়ে গেছে।  বকার সময় কোনো সেন্সর না করেই বকা দিচ্ছেন। এটা আমাদের প্রতি স্বীকৃতি যে এই সরকারকে উচ্চস্বরে বকা দেওয়া যায়। আমরা চাই সেটা অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু