• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে

জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিসকে গড়ে তোলার আহ্বান ডিজির

নিজস্ব প্রতিবেদক    ৪ মে ২০২৬, ০৪:৩০ পি.এম.
ছবি : সংগৃহীত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সকলের সম্মিলিত চেষ্টার মাধ্যমে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রকৃত সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। 

তিনি সোমবার (৪ মে) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে পালন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন।  অনুষ্ঠানের ১ম পর্বে মহাপরিচালক দরবার গ্রহণ করেন। 

২য় পর্বে সারা দেশ থেকে বাছাই করা ৮০ জন কর্মকর্তা-কর্মচারীকে পেশাগত সম্মাননা এবং কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মধ্য থেকে জিপিএ ৫ প্রাপ্ত ৭৩ জনকে শিক্ষা সম্মাননা প্রদান করা হয়। 

সকাল ১০-০০ ঘটিকায় দরবার অনুষ্ঠানে এসে উপস্থিত হলে মহাপরিচালককে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করে দরবার হস্তান্তর করেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার। ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের লিডার ক্বারী মোঃ কুদরত উল্লাহ।  এরপর মহাপরিচালক তার দরবার গ্রহণ শুরু করেন।  মহাপরিচালক দরবার গ্রহণকালে ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষ্যে পৃথিবীর সকল ফায়ারফাইটারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং প্রয়াতদের আত্মার মাগফেরাত কামনা করেন। 

এরপর তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে তার সময়কালীন গৃহীত পদক্ষেপ ও উন্নয়নকাজের বিবরণ তুলে ধরেন। তিনি ১ মে থেকে দেশব্যাপী চালু হওয়া ই-ফায়ার লাইসেন্স সংক্রান্ত বিষয়ে সকলকে সার্বিক সহযোগিতার অনুরোধ জানান। একই সাথে বিগত নিয়োগের ন্যায় আসন্ন নিয়োগ স্বচ্ছতার সাথে সম্পন্ন করতে তিনি প্রতিজ্ঞা ব্যক্ত করেন এবং সকলকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান। 

তিনি সারা দেশের বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের সাড়া প্রদান ও অপারেশনাল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টায় অপারেশনাল কার্যক্রম সফলভাবে সম্পন্ন হচ্ছে উল্লেখ করে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখার জন্য সচেষ্ট থাকতে সকলের প্রতি আহ্বান জানান। 

এছাড়া বর্তমান সরকারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য প্রযোজ্য প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সকল পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করেন। এ পর্যায়ে তিনি দরবারে সরাসরি উপস্থিত এবং অনলাইনে যুক্ত কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন মতামত ধৈর্য সহকারে শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

বেলা ১১ টায় অনুষ্ঠানের ২য় পর্ব শুরু হয়। ২য় পর্বে ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষ্যে সাম্প্রতিককালে অপারেশন ও উদ্ধারকাজে বিশেষ পারদর্শিতা ও সাহসিকতা প্রদর্শন করায় বাছাইকৃত ৮০ জনের মধ্যে ঢাকা বিভাগের ১০ জনকে ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক সম্মাননা প্রদান করেন। 

এরপর কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মধ্যে ২০২৫ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৭৩ জনের মধ্যে অধিদপ্তর ও ঢাকা বিভাগের ১৭ জনকে শিক্ষা সম্মাননা হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। বাকিদের নিজ নিজ বিভাগ থেকে বিভাগীয় উপপরিচালকগণ মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে সম্মাননা হস্তান্তর করেন। সম্মাননা প্রাপ্তদের মধ্য হতে ৩ জন তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এরপর সম্মাননা প্রাপ্তদের নিয়ে ফটোসেশনে অংশগ্রহণ করেন তিনি।  ফটোসেশন শেষে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ শহীদ আতাহার হোসেন বক্তব্য প্রদান করেন এবং সরাসরি ও অনলাইনে যুক্ত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালকগণ, প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ সরাসরি উপস্থিত ছিলেন। 

এছাড়া সকল বিভাগের বিভাগীয় উপপরিচালকগণ এবং জেলা কর্মকর্তাগণ নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে যুক্ত ছিলেন।  দুপুর ১২ টায় অনুষ্ঠানের সমাপ্তি হয়। 

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী