টিকা ইস্যু খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা

শিশু মৃত্যুর কোনো খারাপ উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে টিকা না দেওয়ার ঘটনাটি কেন ঘটেছে, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তর আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, শিশু মৃত্যুর মতো কোনো উদ্দেশ্য সরকারের ছিল না। তবে এ বিষয়ে তদন্ত প্রয়োজন রয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা হয়েছে। কেন এ ধরনের ঘটনা ঘটেছে, তা খুঁজে বের করা হবে।
তিনি আরও জানান, সরকারের টিকাদান কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। আগামী কয়েক দিনের মধ্যে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ভিওডি বাংলা/বিন্দু







