• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নির্বাচনের পর সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বহাল নেই : তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ৫ মে ২০২৬, ০৬:৫৪ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, নির্বাচনের পর সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আর বহাল নেই।  তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার মূল দায়িত্ব এখন অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে।

 তিনি সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে মঙ্গলবার (৫ মে) ব্রিফিংয়ে এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীর উপস্থিতি মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে আছে। তারা নিরাপত্তা নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করছে।’

ডা. জাহেদ বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একসময় নাজুক ছিল। সেই প্রেক্ষাপটে সেনাবাহিনীর মাঠে উপস্থিতি জনগণের মধ্যে আস্থার প্রতীক এবং অপরাধ দমনে একটি ‘ডিটারেন্ট’ বা প্রতিরোধমূলক ভূমিকা পালন করেছে। তবে নির্বাচনের আগে ও পরের পরিস্থিতির মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।’

তিনি জানান, সেনাবাহিনী নিজস্ব ক্ষমতায় গ্রেপ্তারসহ বিভিন্ন আইনগত পদক্ষেপ নিতে পারতো, কিন্তু বর্তমানে তারা এসব কার্যক্রমে সরাসরি অংশ নিচ্ছে না।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাতে ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী
রাতে ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত জানাবেন মন্ত্রীরা
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
সংসদ অধিবেশন মুলতবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: স্থানীয় সরকারমন্ত্রী