• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না ডেমরায় বাসায় ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি জবির বাসে নবীনদের হেনস্তা করলে কঠোর শাস্তির নির্দেশ শাপলা চত্বরের প্রতিবাদহীনতাই কাল হয়েছিল : আলী হাসান উসামা রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না : শিক্ষামন্ত্রী গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি মানবাধিকারকর্মীরা জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে : আবদুস সালাম

মানবাধিকারকর্মীরা জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে : আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ৫ মে ২০২৬, ০৮:৫৬ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

মানবাধিকার নিয়ে যারা কাজ করে তারা জনকল্যাণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে মন্তব্য করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, বর্তমানে দেশের যে অবস্থা, এই অবস্থায় এই ধরনের মানবাধিকার কমিশন বলি, ফাউন্ডেশন বলি, বিভিন্ন ক্লাব-প্রতিষ্ঠান বলি, স্কুল-কলেজ-ইউনিভার্সিটি বলি—সবাই যদি সোচ্চার না হন, তাহলে এই সমাজটাকে বাঁচানো যাবে না।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর বিবির বাগিচায় নুর কমিউনিটি সেন্টারে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বাসক)-এর ১৬তম বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মাদক এখন ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে, যা শুধু পুলিশের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ পরিস্থিতি মোকাবেলায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর জোর দিয়ে তিনি মানবাধিকার সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

যুব সমাজের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশাসক বলেন, নৈতিকতার চরম অবক্ষয় দেশের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে। সন্তানদের সঠিক পথে রাখতে পরিবার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে এবং সামাজিক শাসনব্যবস্থা জোরদার করতে হবে।

তিনি আরও বলেন, একসময় সমাজে বয়োজ্যেষ্ঠদের প্রতি যে সম্মান ছিল, তা অনেকটাই হারিয়ে গেছে। এই মূল্যবোধ ফিরিয়ে আনা জরুরি। মাদকাসক্ত ব্যক্তিরা ভালো-মন্দের পার্থক্য হারিয়ে ফেলে, তাই তাদের সংশোধন ও প্রয়োজনে আইনের আওতায় আনা দরকার।

মো. আবদুস সালাম বলেন, “একজন খারাপ ব্যক্তি পুরো সমাজকে নষ্ট করে দিতে পারে। তাই সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং পরিবার থেকেই এ উদ্যোগ শুরু করতে হবে।”

শহরের উন্নয়ন ও পরিচ্ছন্নতা প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু সিটি করপোরেশনের দায়িত্ব নয়; জনগণেরও সমান দায়িত্ব রয়েছে। জনগণ ও সিটি করপোরেশনের সম্মিলিত প্রচেষ্টায়ই একটি পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব।

ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, রাস্তাঘাট, ড্রেন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে কাজ চলমান রয়েছে।

সবশেষে তিনি বলেন, রাষ্ট্রের সম্পদ রক্ষা করা সবার দায়িত্ব। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করে, তাহলে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে হয়নি : সেনাপ্রধান
দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে হয়নি : সেনাপ্রধান
এডিবির বিদ্যুৎ খাতে ৫০ বিলিয়ন ডলার অর্থায়নের সুবিধা পাবে বাংলাদেশ
এডিবির বিদ্যুৎ খাতে ৫০ বিলিয়ন ডলার অর্থায়নের সুবিধা পাবে বাংলাদেশ
ডিসি মাসুদকে চট্টগ্রামের এসপি হিসেবে বদলি
ডিসি মাসুদকে চট্টগ্রামের এসপি হিসেবে বদলি