• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সোহাদার পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী, চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিল সরকার মধ্যরাতে হলের তালা ভেঙে আবাসিক ছাত্রীদের বিক্ষোভ লিমন-বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয় র‍্যাব আহত হওয়া এলাকায় রাতভর চিরুনি অভিযান, বিপুল মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের উত্থান, শ্রীলঙ্কা পেছনে পাকিস্তান সফরে যাবেন ইউজিসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক হরমুজ ইস্যুতে ইরানকে চাপে ফেলতে জাতিসংঘে নতুন প্রস্তাব ৫ মের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হোক: শায়খ আহমাদুল্লাহ ‘মাদকসেবিদের’ আমেরিকার গল্প শোনাচ্ছে ডিবি

সাঘাটায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ গ্রেপ্তার ২

গাইবান্ধা প্রতিনিধি    ৬ মে ২০২৬, ০৮:২৬ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

গাইবান্ধা জেলার  সাঘাটা উপজেলায়  অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত মাষ্টার মাইন্ড এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- হাসিলকান্দি গ্রামের আফজাল হোসেনের ছেলে শাফিন আহমেদ বিপুল (৩৩) এবং ঝাড়াবর্ষা গ্রামের ইন্দ্রজিৎ চন্দ্র ঘোষের ছেলে  পলাশ চন্দ্র ঘোষ (৩২) উভয়ের  বাড়ি সাঘাটা উপজেলায় বলে জানা গেছে। 

মঙ্গলবার (৫ মে) পুলিশ জানায়, সাঘাটা থানা পুলিশের একটি অভিযান দল সাঘাটা ইউনিয়নের সাঘাটা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শাফিন আহমেদ বিপুলের লোটো শো-রুমের সামনে অনলাইনে জুয়া খেলারত অবস্থায় পলাশ চন্দ্র ঘোষকে আটক করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি Galaxy A55 5G এবং একটি realme C63 অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত ডিভাইস পর্যালোচনা করে পুলিশ জানায়, সেগুলোতে বিভিন্ন অ্যাপের মাধ্যমে অনলাইনে জুয়া খেলা, অবৈধ ই-ট্রানজেকশনের মাধ্যমে অর্থ লেনদেন এবং জুয়ার পোর্টাল পরিচালনার তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা অনলাইন জুয়ার ‘মাস্টার এজেন্ট’ হিসেবে দীর্ঘদিন ধরে এসব কার্যক্রম পরিচালনা করে আসছিল।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাঘাটা থানায় সাইবার সুরক্ষা আইন ২০২৫ এর ২০, ২৪ ও ২৭ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর- ০৪।

পুলিশ জানায়, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ দমনে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাম-রুবেলা টিকাদান সচেতনতায় রেড ক্রিসেন্টের ক্যাম্পেইন অনুষ্ঠিত
হাম-রুবেলা টিকাদান সচেতনতায় রেড ক্রিসেন্টের ক্যাম্পেইন অনুষ্ঠিত
নেত্রকোণায় ১ সপ্তাহ পর রোদ, ধান শুকাতে মাঠে ব্যস্ত কৃষক পরিবার
নেত্রকোণায় ১ সপ্তাহ পর রোদ, ধান শুকাতে মাঠে ব্যস্ত কৃষক পরিবার
র‍্যাব আহত হওয়া এলাকায় রাতভর চিরুনি অভিযান, বিপুল মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার
র‍্যাব আহত হওয়া এলাকায় রাতভর চিরুনি অভিযান, বিপুল মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার