• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সোহাদার পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী, চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিল সরকার মধ্যরাতে হলের তালা ভেঙে আবাসিক ছাত্রীদের বিক্ষোভ লিমন-বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয় র‍্যাব আহত হওয়া এলাকায় রাতভর চিরুনি অভিযান, বিপুল মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের উত্থান, শ্রীলঙ্কা পেছনে পাকিস্তান সফরে যাবেন ইউজিসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক হরমুজ ইস্যুতে ইরানকে চাপে ফেলতে জাতিসংঘে নতুন প্রস্তাব ৫ মের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হোক: শায়খ আহমাদুল্লাহ ‘মাদকসেবিদের’ আমেরিকার গল্প শোনাচ্ছে ডিবি

লিমন-বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক    ৬ মে ২০২৬, ০৯:০০ এ.এম.
নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি: সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি দুই শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে আনুষ্ঠানিকভাবে এই ডিগ্রি প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ৫ মে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটকে অবহিত করে। চিঠিতে বলা হয়, সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থেকে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে সম্মাননা গ্রহণের জন্য কনস্যুলেটের একজন প্রতিনিধিকে অনুরোধ জানানো হয়েছে। এ অনুরোধের প্রেক্ষিতে কনস্যুলেটের একজন প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নিয়ে লিমন ও বৃষ্টির পরিবারের পক্ষে ডিগ্রি গ্রহণ করবেন।

এদিকে, নিহত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। ৬ মে দুপুর ২টায় যুক্তরাষ্ট্রের টাম্পায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরদিন ৭ মে মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হবে এবং দুবাই হয়ে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে। পরে নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হবে।

জানা যায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক জামিল আহমেদ লিমন (২৭) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। একইসঙ্গে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) যুক্তরাষ্ট্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা নিচ্ছিলেন।

গত ১৬ এপ্রিল হঠাৎ করেই নিখোঁজ হন লিমন। একই সময় নিখোঁজ হন বৃষ্টিও। তাদের ফোন বন্ধ পাওয়া গেলে এবং দীর্ঘ সময় যোগাযোগ সম্ভব না হওয়ায় পরিবারের সদস্যরা বিশ্ববিদ্যালয় এলাকার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। এরপর শুরু হয় অনুসন্ধান।

এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে লিমনের রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে তার পারিবারিক বাসা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পাওয়া তথ্যের ভিত্তিতে ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় আবর্জনার ব্যাগের ভেতর থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয় বলে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়।

ঘটনাটি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই মরণোত্তর ডক্টরেট প্রদানকে নিহত দুই শিক্ষার্থীর প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এ ঘটনায় অভিযুক্ত হিশাম আবুঘরবেহর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ফার্স্ট ডিগ্রি হত্যার দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। 

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি
গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি
আরব আমিরাতে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ
আরব আমিরাতে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ
বকেয়া রেখেই নতুন ঋণ পাবেন চামড়া ব্যবসায়ীরা
বকেয়া রেখেই নতুন ঋণ পাবেন চামড়া ব্যবসায়ীরা