• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
এপ্রিলে সড়ক-নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ প্রাণহানি গণনাকেন্দ্রে হামলার অভিযোগ মমতার, ডিইও বলছে ‘ভিত্তিহীন’ ভারত পানি বন্ধ করলে যুদ্ধ হিসেবে বিবেচনা করবে পাকিস্তান: উপপ্রধানমন্ত্রী কংগ্রেসের পর আরেকটি দলের সমর্থন চাইলেন বিজয় পশুবাহী পরিবহনে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা: মীর শাহে আলম কেরাণীগঞ্জে ট্রাকে ৬৯ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার গাবতলী হাটে নকল টাকা ঠেকাতে মেশিন, নজরদারি জোরদার সোহাদার পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী, চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিল সরকার মধ্যরাতে হলের তালা ভেঙে আবাসিক ছাত্রীদের বিক্ষোভ লিমন-বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

‌নিখোঁজ বৃদ্ধার সন্ধান মিলল তেঁতুল গাছের মগডালে

কুড়িগ্রাম প্রতিনিধি    ৬ মে ২০২৬, ০৩:৫৬ পি.এম.
সা‌জেদা বেগম। ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামে সা‌জেদা বেগম (৬০) না‌মে বৃদ্ধা এক নারী‌কে বড় এক‌টি তেঁতুল গা‌ছের মগডা‌লে দে‌খতে পেয়ে এলাকায় চাঞ্চ‌্যলে‌র সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। তি‌নি ওই এলাকার মো. আবু সাঈদের স্ত্রী ব‌লে জানা গে‌ছে।

বুধবার (৬ মে) সকালে উলিপুর  উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘ‌টে। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন কু‌ড়িগ্রাম ফায়ার সা‌র্ভি‌সের উপসহাকরী প‌রিচালক (অ.দা) এনামুল হক।

স্থানীয়রা জানান, বুধবার সকাল থে‌কে সা‌জেদা বেগ‌মকে খুঁ‌জে পাওয়া যা‌চ্ছিল না। প‌রে তার সন্ধা‌নে আশপা‌শে খোঁজাখুঁ‌জি করার এক পর্যা‌য়ে তা‌কে বা‌ড়ির পা‌শে এক‌টি বড় তেঁতুল গা‌ছের মগডা‌লে তা‌কে দেখ‌তে পান স্বজনরা। এ সময় সেখা‌নে তা‌কে গা‌ছে‌র মগডা‌লে শু‌য়ে এবং ব‌সে থাক‌তে দেখ‌তে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে পরিবারের আপত্তির কারণে উদ্ধার কার্যক্রমে তাৎক্ষণিকভাবে তারা কাজ শুরু করতে পারেনি।

কু‌ড়িগ্রাম ফায়ার সা‌র্ভিস অ‌্যান্ড সি‌ভিল ডি‌ফে‌ন্সের উপসহাকরী প‌রিচালক (অ.দা) এনামুল হক ব‌লেন, সকা‌লে খবর পে‌য়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখা‌নে ওই নারী বা‌ড়ির পা‌শে এক‌টি পুকু‌রের ধা‌রে তেঁতুল গা‌ছের মগডা‌লে ব‌সে থাক‌তে দে‌খি। কিন্তু তার প‌রিবারের লোকজনের আপ‌ত্তি‌তে আমরা কাজ কর‌তে পা‌রি‌নি। ত‌বে এ সময় হঠাৎ তি‌নি পুকু‌রে লাফ দি‌লে পুকুর থে‌কে তা‌কে উদ্ধার করা হয়। 

প্রাথ‌মিকভাবে তা‌কে মান‌সিক রোগী ম‌নে হ‌য়ে‌ছে ব‌লেও জানান তি‌নি।তিনি এখন চিকিৎসাধীন রয়েছে।

ভিওডি বাংলা/মো. এরশাদুল হক/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে রেকর্ড পরিমাণ পেঁয়াজ চাষ, দামে হতাশ চাষিরা
রাজশাহীতে রেকর্ড পরিমাণ পেঁয়াজ চাষ, দামে হতাশ চাষিরা
সাতক্ষীরায় পামঅয়েল ও খাবার সোডা দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ
সাতক্ষীরায় পামঅয়েল ও খাবার সোডা দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ
কেরাণীগঞ্জে ট্রাকে ৬৯ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার
কেরাণীগঞ্জে ট্রাকে ৬৯ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার