• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ৬ মে ২০২৬, ০৪:১১ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একইসময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ৬৫৪ জন।

বুধবার (৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। 

এর আগে গতকাল ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৬ শিশু মারা গেছে। এর মধ্যে দুই শিশুর হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ ছিল চার শিশুর।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭০ জনে।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাতে ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী
রাতে ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত জানাবেন মন্ত্রীরা
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
সংসদ অধিবেশন মুলতবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: স্থানীয় সরকারমন্ত্রী