• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সমঝোতার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র-ইরান, ঘোষণা আসতে পারে দ্রুতই মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্ব ও পরিচয়ের ভিত্তি: প্রতিমন্ত্রী ইশরাক ফ্যামিলি ও কৃষক কার্ডে নতুন আশার সঞ্চার: মির্জা ফখরুল এপ্রিলে সড়ক-নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ প্রাণহানি গণনাকেন্দ্রে হামলার অভিযোগ মমতার, ডিইও বলছে ‘ভিত্তিহীন’ ভারত পানি বন্ধ করলে যুদ্ধ হিসেবে বিবেচনা করবে পাকিস্তান: উপপ্রধানমন্ত্রী কংগ্রেসের পর আরেকটি দলের সমর্থন চাইলেন বিজয় পশুবাহী পরিবহনে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা: মীর শাহে আলম কেরাণীগঞ্জে ট্রাকে ৬৯ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার গাবতলী হাটে নকল টাকা ঠেকাতে মেশিন, নজরদারি জোরদার

গোনাহ থেকে বাঁচতে দ্বিতীয় বিয়ে করলেন রফিকুল ইসলাম মাদানী

নিজস্ব প্রতিবেদক    ৬ মে ২০২৬, ০৪:৪৫ পি.এম.
রফিকুল ইসলাম মাদানী। ছবি : সংগৃহীত

নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। 

বুধবার (৬ মে) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

রফিকুল ইসলাম মাদানী তার পোস্টে উল্লেখ করেন, আল্লাহর ভয় এবং গোনাহ থেকে নিজেকে দূরে রাখতেই তিনি জীবনের এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি লেখেন, ‘এই সমাজে অনেকে বিবাহিত হয়েও গোপনে হারামে জড়িয়ে পড়েন। আমি সেই পথে পা বাড়াতে চাইনি। আমি চেয়েছি আল্লাহর বিধানের মধ্যে থেকে হালালকে আঁকড়ে ধরতে।’

দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তে প্রথম স্ত্রীর মানসিক কষ্টের কথা স্বীকার করে মাদানী বলেন, ‘আমার এই সিদ্ধান্তে প্রথম আহলিয়ার (স্ত্রী) কষ্ট হচ্ছে, এটা ভেবে আমার বুক ভেঙে যায়। আমি দীর্ঘ সময় ধরে তাকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি এবং আল্লাহর কাছে দোয়া করেছি যেন তার মন নরম হয়।’ তিনি আরও জানান, তাদের আড়াই বছরের সংসারে কোনো অভিযোগ ছিল না এবং তারা সুখী ছিলেন, তবে এখন এক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন।

ইসলামি শরিয়ত অনুযায়ী একাধিক বিয়ের ক্ষেত্রে সমতা রক্ষা বা ইনসাফ করাকে সবচেয়ে বড় শর্ত হিসেবে উল্লেখ করেছেন এই বক্তা। তিনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে বলেন, ‘আল্লাহ যেন আমাকে ইনসাফ করার তাওফিক দেন, যাতে আমি কারও হক নষ্ট না করি বা কারও ওপর জুলুম না করি।’

পোস্টের শেষ অংশে তিনি তার দুই পরিবারের জন্য দোয়া চেয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, আল্লাহ যেন তার দুই পরিবারকে ধৈর্য ধারণ করার শক্তি দেন এবং বিষয়টি সহজভাবে মেনে নেওয়ার তাওফিক দান করেন।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দূর্গাপুরে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত
দূর্গাপুরে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত
রাজশাহীতে রেকর্ড পরিমাণ পেঁয়াজ চাষ, দামে হতাশ চাষিরা
রাজশাহীতে রেকর্ড পরিমাণ পেঁয়াজ চাষ, দামে হতাশ চাষিরা
সাতক্ষীরায় পামঅয়েল ও খাবার সোডা দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ
সাতক্ষীরায় পামঅয়েল ও খাবার সোডা দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ