• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
কোর কমিটির সিদ্ধান্ত: জুনেই ব্যারাকে ফিরছে সেনাবাহিনী সমঝোতার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র-ইরান, ঘোষণা আসতে পারে দ্রুতই মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্ব ও পরিচয়ের ভিত্তি: প্রতিমন্ত্রী ইশরাক ফ্যামিলি ও কৃষক কার্ডে নতুন আশার সঞ্চার: মির্জা ফখরুল এপ্রিলে সড়ক-নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ প্রাণহানি গণনাকেন্দ্রে হামলার অভিযোগ মমতার, ডিইও বলছে ‘ভিত্তিহীন’ ভারত পানি বন্ধ করলে যুদ্ধ হিসেবে বিবেচনা করবে পাকিস্তান: উপপ্রধানমন্ত্রী কংগ্রেসের পর আরেকটি দলের সমর্থন চাইলেন বিজয় পশুবাহী পরিবহনে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা: মীর শাহে আলম কেরাণীগঞ্জে ট্রাকে ৬৯ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

ফ্যামিলি ও কৃষক কার্ডে নতুন আশার সঞ্চার: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ৬ মে ২০২৬, ০৪:৫৯ পি.এম.
ছবি: সংগৃহীত

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৬ মে) সকালে রাজধানীর বনানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘দ্য কম্পাস ডায়ালগ’ শীর্ষক সংলাপ শেষে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিকস রিসার্চ (আইএসটিআর)।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনি ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নে তিনি একটার পর একটা কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচি–জনগণের মধ্যে একটা আশার সঞ্চার করেছে।

তিনি বলেন, আমাদের বিনিয়োগের যে সমস্যা এখানে রয়েছে, বিশেষ করে বিনিয়োগের ব্যাপারে সবচেয়ে বড় যে বাধাটা হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো সরকারের এজেন্সিগুলো খুব ধীর গতিতে চলে। বিনিয়োগকারীরা যে গতিতে সমাধান চান, তা না হওয়ায় সেখানে নেতিবাচক অবস্থা তৈরি হয়। ফলে তারা হতাশ হয়ে যান। এটা অন্যতম প্রধান একটা সমস্যা। আমরা চেষ্টা করছি এ বিষয়গুলোকে ঠিক করার।

মির্জা ফখরুল বলেন, আমাদের আমলাতন্ত্রকে ঠিক করার মাধ্যমে বিনিয়োগের পরিবেশ তৈরি করা হবে। কেননা এখানে ব্যবসা করার পরিবেশ কিন্তু খুব একটা ভালো না। আমরা এটাকে ভালো করার চেষ্টা করছি, প্রধানমন্ত্রী এ বিষয়ে অত্যন্ত আগ্রহী। তিনি প্রতিদিনই এ বিষয় নিয়ে আলোচনা করছেন, কথা বলছেন। প্রত্যেকটা মন্ত্রণালয়কে তিনি অতি দ্রুত এই সমাধান করতে বলেছেন।

তিনি আরও বলেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা রয়েছে জ্বালানি খাতে। এক্ষেত্রে আমরা রিনিউয়েবল এনার্জির দিকে যাওয়ার চেষ্টা করছি। সোলার এনার্জির দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি। গ্যাস ও তেল উত্তোলন করার কাজগুলো আমরা ইতোমধ্যে শুরু করেছি। তিন মাসের মধ্যে আমরা টেন্ডারে যাব বলে আশা করছি।

মন্ত্রী বলেন, আমরা সবাই জানি যে, আমাদের দেশের জনসংখ্যা বিশাল। এক্ষেত্রে আমাদের এগিয়ে যেতে হবে অর্থনৈতিক উন্নয়নের দিকে। আমাদের রাজনৈতিক যে সমস্যাগুলো এখানে তৈরি হয়েছিল অতীতে, সেই সমস্যা চলে গেছে তা বলব না। তবে আগের চাইতে অনেকটা ইতিবাচক। তবে আমরা বিশ্বাস করি যে, দেশে একটা স্থিতিশীলতা আনা গেলে অবশ্যই আমরা অর্থনৈতিক উন্নয়ন করার জন্য বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হবো।

প্রতিবেশী ও বন্ধু দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের ওপর তাগিদ দিয়ে মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গা ইস্যু এটা আমাদের জন্য একটা বড় সমস্যা। আমরা এ সমস্যার সমাধান করতে চাই।

ভিওডি বাংলা/আরকেএইচ/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
রাজনৈতিক বিবেচনায় ইস্যুকৃত অস্ত্র উদ্ধারে ডিসিদের নির্দেশ
রাজনৈতিক বিবেচনায় ইস্যুকৃত অস্ত্র উদ্ধারে ডিসিদের নির্দেশ
চলতি মাসে চাঁদপুর ও ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী
চলতি মাসে চাঁদপুর ও ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী