• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আইজিপির সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক    ৬ মে ২০২৬, ০৮:০০ পি.এম.
আইজিপি মো. আলী হোসেন ফকির ও ইতালির রাষ্ট্রদূত ড. আন্তোনিও আলেসান্দ্রো। ছবি: ভিওডি বাংলা
আইজিপি মো. আলী হোসেন ফকির ও ইতালির রাষ্ট্রদূত ড. আন্তোনিও আলেসান্দ্রো। ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইতালির রাষ্ট্রদূত ড. আন্তোনিও আলেসান্দ্রো। 

বুধবার (৬ মে) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশ পুলিশের সঙ্গে চলমান প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি অনিয়মিত অভিবাসন, মানবপাচার, চোরাচালান ও নিরাপত্তা সহায়তা বিষয়ক সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন।

আইজিপি সাইবার নিরাপত্তায় বাংলাদেশ পুলিশের দক্ষতা বাড়াতে ইতালির সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে দুই দেশের পুলিশ বাহিনীর মধ্যে সমন্বয় ও তথ্য বিনিময় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এম আই/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
সংসদ অধিবেশন মুলতবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: স্থানীয় সরকারমন্ত্রী
তারেক রহমান-শি জিনপিং সাক্ষাৎ
চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে: শি জিনপিং