• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জ্বালানি তেলের দাম বৃদ্ধি

বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া

ভিওডি বাংলা ডেস্ক    ৬ মে ২০২৬, ০৯:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে বাসের পর এবার নৌপথে ভাড়া বাড়ল। একজন যাত্রীর লঞ্চভাড়া কম দূরত্বে প্রতি কিলোমিটারে ১৮ পয়সা ও বেশি দূরত্বে ১৪ পয়সা বেড়েছে। কম দূরত্বে লঞ্চের ভাড়া ৬ দশমিক ৪৯ শতাংশ ও বেশি দূরত্বের ক্ষেত্রে ৫ দশমিক ৮৮ শতাংশ বাড়ানো হয়েছে।

বুধবার (৬ মে) নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, লঞ্চ ভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ২ টাকা ৭৭ পয়সা থেকে ১৮ পয়সা বেড়ে ২ টাকা ৯৫ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৩৮ পয়সা থেকে ১৪ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩২ টাকা করা হয়েছে।

আরো জানানো হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯- এর বিধি ২৭ অনুযায়ী নৌযানে যাত্রী পরিবহনের জন্য জনপ্রতি সর্বোচ্চ ও সর্বনিম্ন যাত্রী ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার।

গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ার পর ২৩ এপ্রিল ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ওই দিনই ভাড়া বাড়িয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। একই দিন থেকেই নতুন ভাড়া কার্যকর করার কথা জানানো হয়।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুনেই ব্যারাকে ফিরছে সেনাবাহিনী
জুনেই ব্যারাকে ফিরছে সেনাবাহিনী
বাংলাদেশি ৪৭ হাজার হজযাত্রী সৌদিতে, মারা গেছেন ১০ জন
বাংলাদেশি ৪৭ হাজার হজযাত্রী সৌদিতে, মারা গেছেন ১০ জন
মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্ব ও পরিচয়ের ভিত্তি: প্রতিমন্ত্রী ইশরাক
মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্ব ও পরিচয়ের ভিত্তি: প্রতিমন্ত্রী ইশরাক