• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্বামী মৃত্যুর শোক: ১৩ ঘণ্টার মধ্যে স্ত্রীও না ফেরার দেশে

রাজবাড়ী প্রতিনিধি    ৬ মে ২০২৬, ১০:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামে মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোক। হৃদয়বিদারক এই ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছে পুরো গ্রাম।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ মে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পাইককান্দি গ্রামের ভ্যানচালক মিঠু খান (৫০)। তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই তিনি মারা যান। পরদিন মঙ্গলবার (৫ মে) দুপুর ২টায় জানাজা শেষে পাইককান্দি কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে স্বামীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী হেনা বেগম (৪৫)। পরিবারের সদস্যরা তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই বিকেল ৪টার দিকে তিনিও মারা যান।

মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর এমন মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত হয়ে পড়েছেন স্বজন ও প্রতিবেশীরা।

স্থানীয় ইউপি সদস্য আকরাম খান জানান, স্বামীর মৃত্যুর পর হেনা বেগম মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। অতিরিক্ত শোকজনিত আঘাতেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন বলে ধারণা করা হচ্ছে।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাগেশ্বরীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নাগেশ্বরীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
কাঁকনহাট রেল স্টেশনে র‍্যাম্প নির্মাণের দাবিতে মানববন্ধন
রাজশাহী কাঁকনহাট রেল স্টেশনে র‍্যাম্প নির্মাণের দাবিতে মানববন্ধন
নওগাঁয় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু
নওগাঁয় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু