• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইরান রাজি হলে যুদ্ধ শেষ, না হলে আরও ভয়াবহ হামলা: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ৬ মে ২০২৬, ১০:১৫ পি.এম.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরান প্রস্তাব মেনে নিলে যুদ্ধ শেষ হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হরমুজ প্রণালি খুলে দেওয়ার এই চুক্তিতে সম্মত না হলে দেশটিতে আগের চেয়ে আরও ভয়াবহ ও তীব্র বোমা হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরান রাজি হলে ‘এপিক ফিউরি’ নামে চলমান অভিযানের সমাপ্তি ঘটবে। সে ক্ষেত্রে হরমুজ প্রণালিতে নৌ অবরোধ তুলে নেওয়া হবে এবং এটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

তিনি আরও সতর্ক করে বলেন, ইরান যদি প্রস্তাবে সম্মত না হয়, তাহলে আবারও বোমা হামলা শুরু হবে। সেই হামলার মাত্রা ও তীব্রতা আগের চেয়ে অনেক বেশি হবে বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র: আল–জাজিরা।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত পানি বন্ধ করলে যুদ্ধ হিসেবে বিবেচনা করবে পাকিস্তান: উপপ্রধানমন্ত্রী
ভারত পানি বন্ধ করলে যুদ্ধ হিসেবে বিবেচনা করবে পাকিস্তান: উপপ্রধানমন্ত্রী
কংগ্রেসের পর আরেকটি দলের সমর্থন চাইলেন বিজয়
কংগ্রেসের পর আরেকটি দলের সমর্থন চাইলেন বিজয়
শান্তি আলোচনার আভাসে বৈশ্বিক তেলের বাজারে স্বস্তি ফিরছে
শান্তি আলোচনার আভাসে বৈশ্বিক তেলের বাজারে স্বস্তি ফিরছে