• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম

নিজস্ব প্রতিবেদক    ৬ মে ২০২৬, ১১:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন মেঘনা আলম। দীর্ঘদিন ধরে দলটির বিভিন্ন কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণের পর এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

মেঘনা আলম জানান, সম্প্রতি গণমাধ্যম ও সাধারণ মানুষের কাছ থেকে তিনি এমন প্রতিক্রিয়া পেয়েছেন, যেখানে তার ব্যক্তিত্ব ও সংগ্রামের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর দৃঢ়তা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার অভিজ্ঞতার মিল খুঁজে পান অনেকে।

তিনি উল্লেখ করেন, তার ব্যক্তিগত জীবনেও মিথ্যা অভিযোগ, মিডিয়া ট্রায়াল এবং অযৌক্তিক চাপের মধ্য দিয়ে ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা রয়েছে। এই বাস্তবতা মানুষের এমন উপলব্ধিকে আরও শক্তিশালী করেছে।

মেঘনা আলম জানান, বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে তিনি আন্তরিক সমর্থন ও গ্রহণযোগ্যতা পেয়েছেন। এমনকি তাকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে দলের বুদ্ধিজীবী মহল জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে, বিশেষ করে বিভিন্ন ম্যাগাজিন ও কূটনৈতিক প্ল্যাটফর্মে, তার পক্ষে অবস্থান নিয়েছে—যা তার কাছে তাৎপর্যপূর্ণ।

তিনি আরো জানান, এই আস্থা, মূল্যবোধ ও আদর্শের জায়গা থেকেই বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে দলের সিনিয়র নেতৃত্ব বা রাষ্ট্রের দায়িত্বশীল পর্যায় থেকে কোনো দায়িত্ব অর্পণ করা হলে দেশের কল্যাণে নিজের চিন্তা, পরিকল্পনা ও সক্ষমতা নিষ্ঠার সঙ্গে উপস্থাপন করতে প্রস্তুত রয়েছেন।

দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মেঘনা আলম।

ভিওডি বাংলা/আননুর রাশাদ/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ