• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

ভিওডি বাংলা ডেস্ক    ৭ মে ২০২৬, ০১:৩৬ এ.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাড়ি থামিয়ে গুলি করে হত্যা করা হয়েছে ভারতের নতুন মুখ্যমন্ত্রী হতে যাওয়া শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে (পিএস)। তার নাম চন্দ্রনাথ রথ।

ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ জানিয়েছে, বুধবার (৬ মে) মধ্যরাতে চন্দ্রনাথের বুকে অন্তত দুটি গুলি করা হয়। গাড়ির কাচ ভেদ করে গুলি তার বুকে লাগে।

স্থানীয় হাসপাতালের এক চিকিৎসক লাইভে বলেন, চন্দ্রনাথের বুকের বামদিকে গুলি লাগে। তিনি স্পট ডেড। গাড়িতে আরেকজন ছিলেন। তার হাতে এবং পেটে গুলি লেগেছে। আহত ওই ব্যক্তিকে পরে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা গুরুতর।

এ সময় গাড়িতে থাকা শুভেন্দু অধিকারীর পিএসের গাড়ির চালকও আহত হয়েছেন।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিছিয়ে গেল প্যারিসের প্রাইড মার্চ
পিছিয়ে গেল প্যারিসের প্রাইড মার্চ
ছবি: সংগৃহীত
৬ দেশকে সুসংবাদ দিল আরব আমিরাত
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫