• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ক্ষমা চাইলেন প্রেস সচিব

   ৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৬ পি.এম.

ভিওডি বাংলা রিপোর্ট

বিবিসি বাংলার কাছে ক্ষমা চাইলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘বাংলাদেশ নিয়ে বিবিসি বাংলার সংবাদ নিয়ে আমার সাম্প্রতিক বক্তব্যের জন্য আমি ক্ষমাপ্রার্থী, আমি আমার বক্তব্য সংশোধন করতে চাই। ’ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে একথা বলেন তিনি। 

প্রেস সচিব বলেন, ‘প্রথমত আমি একটি বিষটি মাথায় রেখে বিবিসি বাংলার ব্যাপারে লিখেছিলাম। তবে বিবিসি বাংলা বারবার বলেছে যে হাসিনা ভারতে পালিয়ে গেছে। দ্বিতীয়ত, আমি বুঝি যে বিবিসি বাংলা হাসিনা সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও তারেক রহমানের সাক্ষাৎকার প্রকাশ করেছিল। এখন তিনি বিবিসিকে সাক্ষাৎকার দেবেন কি না সেটা তার ব্যক্তিগত বিষয়। এর বাইরে আমি বলেছিলাম যে বিবিসি বাংলা ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে কাজ কারছে। আমি এই বক্তব্যের জন্য ক্ষমা চাচ্ছি এবং সংশোধন করতে চাচ্ছি। ’

শফিকুল আলম আরও বলেন, ‘নির্দিষ্ট কিছু রিপোর্টে হয়তো আমি বস্তুনিষ্ঠতার অভাব দেখেছি, তবে আমি বলতে চাই যে বাংলাদেশের ঘটনাবলীর সত্য ঘটনা তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করছে বিবিসি। হাসিনার ফ্যাসিস্ট রেজিমের রেখে যাওয়া ধ্বংসস্তূপ ও অন্তবর্তী সরকারের কার্যক্রম নিয়েও তারা স্বচ্ছ ও সঠিক খবর প্রকাশের চেষ্টা করছে। বাংলাদেশের সব সাংবাদিকেরই এমন করা উচিত। ’

তিনি আরও বলেন, ‘কোনো ভয় না পেয়ে নিরপেক্ষবাবে সংবাদ প্রকাশের যে সক্ষমতা ও মানসিক প্রস্তুতি রয়েছে, নতুন বাংলাদেশ তৈরির জন্য তা এক গুরুত্বপূর্ণ খুঁটি।’

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য