• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর ওপর হিজবুল্লাহর তীব্র হামলা

ভিওডি বাংলা ডেস্ক    ৭ মে ২০২৬, ০৬:৩৩ এ.এম.
ছবি : সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরাইলি বাহিনীর ওপর তাদের অভিযানের মাত্রা ব্যাপক হারে বৃদ্ধি করেছে। 

বুধবার (৬ মে) এক আনুষ্ঠানিক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, লেবাননের ভূখণ্ডে অনুপ্রবেশকারী ইসরাইলি সেনাদের লক্ষ্য করে তারা ১৭টি সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। এই সিরিজ হামলায় ড্রোন এবং রকেট ব্যবহার করা হয়েছে বলে হিজবুল্লাহর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

হিজবুল্লাহর যোদ্ধারা আল-কান্তারা, আল-বায়াদাহ, আল-তায়বে, নাকুরা, রিশাফ এবং আয়তা আল-শাব এলাকায় অবস্থানরত ইসরাইলি সৈন্য ও সামরিক যানবাহনের বহরকে লক্ষ্য করে এই আক্রমণগুলো পরিচালনা করে। মূলত ইসরাইলি বাহিনীর অবস্থান ও সমাবেশস্থলগুলোকে তছনছ করে দেওয়াই ছিল এই অভিযানের মূল লক্ষ্য।

প্রত্যক্ষ যুদ্ধের পাশাপাশি ইসরাইলের সামরিক সরঞ্জাম ও অবকাঠামোর ওপরও হিজবুল্লাহ সুনির্দিষ্ট আঘাত হেনেছে। আল-কুজা এলাকায় ইসরাইলি বাহিনীর একটি পার্সোনেল ক্যারিয়ার বা সেনা বহনকারী যানের ওপর ড্রোন হামলা চালানো হয়। 

এছাড়া আল-কান্তারা এলাকায় ইসরাইলি বাহিনীর নবনির্মিত একটি কমান্ড সেন্টার বা নিয়ন্ত্রণ কক্ষ ড্রোন হামলার মাধ্যমে গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে গোষ্ঠীটি। দক্ষিণ লেবাননে ইসরাইলি আগ্রাসন প্রতিহত করতেই এই পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হয়েছে বলে হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে। এই পাল্টাপাল্টি হামলার ফলে সীমান্ত অঞ্চলে উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১১২ বিধায়কে হবে না ‘১১৮ নিয়ে আসুন’: বিজয়কে রাজ্যপাল
১১২ বিধায়কে হবে না ‘১১৮ নিয়ে আসুন’: বিজয়কে রাজ্যপাল
সমঝোতার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র-ইরান, ঘোষণা আসতে পারে দ্রুতই
সমঝোতার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র-ইরান, ঘোষণা আসতে পারে দ্রুতই
ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৭ জন নিহত
ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৭ জন নিহত