• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যথাসময়ে ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়নের আহ্বান ডিএসসিসির

নিজস্ব প্রতিবেদক    ৭ মে ২০২৬, ১১:৪১ এ.এম.
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন সকল হোল্ডিং মালিক ও ব্যবসায়ীদের যথাসময়ে ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়নের আহ্বান জানিয়েছে ডিএসসিসি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৭ মে) ডিএসসিসির প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নিরবচ্ছিন্ন নাগরিক সেবা প্রদান নিশ্চিতকরণ এবং রাজস্ব আদায়ের স্বার্থে যেসব হোল্ডিং মালিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স রয়েছে, তাদের দ্রুত বকেয়া কর পরিশোধ করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট বকেয়া করদাতাদের বিরুদ্ধে বিধি মোতাবেক জরিমানা আরোপ ও ক্রোক কার্যক্রম পরিচালনা করা হবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর্পোরেশনের আওতাধীন এলাকায় পরিচালিত সকল ব্যবসা প্রতিষ্ঠানকে ট্রেড লাইসেন্স গ্রহণ, মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্স নবায়ন এবং সঠিক পরিমাপ অনুযায়ী সাইনবোর্ড কর (বিজ্ঞাপন কর) পরিশোধের জন্য অনুরোধ জানানো হচ্ছে।

ডিএসসিসি জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমান-শি জিনপিং সাক্ষাৎ
চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে: শি জিনপিং
সংসদে প্রস্তাবিত বাজেট নিয়ে এমপিদের আলোচনা
সংসদে আলোচনা প্রস্তাবিত বাজেট জনকল্যাণ ও মৌলিক অধিকারের প্রতিফলন
প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা